এক্সপ্লোর

SSC Case: SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল, চাকরি থাকল ক্যান্সার আক্রান্ত সোমা দাসের

SSC News Update: ক্যানসার আক্রান্ত সোমা দাস ছাড়া বাকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা কাজ করতে পারবেন না। তবে তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

কলকাতা: SSC-র পুরো প্যানেল (SSC Case) বাতিল করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রায় ২৬ হাজার জনেরই চাকরি বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের গত বছরের রায় বহাল রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে ক্যানসার আক্রান্ত সোমা দাস চাকরি করতে পারবেন। বাকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা কাজ করতে পারবেন না। 

চাকরি থাকল সোমা দাসের: ক্যান্সার আক্রান্ত সোমা দাস ন্যায্যভাবে চাকরির জন্য আন্দোলন করেছিলেন। একসময় চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হয়। সেই সময় বিষয়টি নজরে আসে তখন নিয়োগ দুর্নীতি মামলার বিচারের দায়িত্বে থাকা বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তখন তিনি উদ্যোগ নিয়ে সোমা দাসের চাকরির ব্যবস্থা করেন। ২০২২ সালের জুন মাসে দীর্ঘদিনের আন্দোলন শেষে স্কুলের চাকরিতে যোগ দেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস। হাইকোর্টের নির্দেশে নিয়োগপত্র পেয়ে নলহাটির মধুরা হাইস্কুলে বাংলা বিভাগের শিক্ষিকা হিসেবে যোগ দেন সোমা। চারবছর ধরে SSC-তে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে আন্দোলন করেছিলেন তিনি। স্কুলে যোগ দিলেও সোশাল মিডিয়ায় আন্দোলনকারীদের সমর্থন জানাবেন বলে জানান সোমা। 

এরপর গত বছর হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ  প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল করলেও মানবিক কারণেই চাকরি বহাল রাখে সোমা দাসের। সেই একই পথে এদিন হাঁটল সুপ্রিম কোর্টও। জানিয়ে দিল, ২৫,৭৫২ জনের চাকরি বাতিল হলেও, চাকরি থাকছে ক্যানসার আক্রান্ত সোমা দাসের।

কী নির্দেশ সুপ্রিম কোর্টের? 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। যা সংশোধন করার কোনও সুযোগ নেই। যেভাবে নিয়োগ হয়েছে তাতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে কিছুটা সংশোধন করেছে। যাঁদের ক্ষেত্রে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, তাঁদের ক্ষেত্রে কোনও ছাড় নেই। অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে। তবে যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে আবার নতুন করে বয়সে উচ্চমানে ছাড় দিয়ে পরীক্ষার সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেটা তাঁরা পাবেন। যাঁরা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন, তাঁরা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন। ৩ মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। তবে এক্ষেত্রে তাঁদের চার বছরের বেতন ফেরত দিতে হবে না। রাজ্য সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। 

 

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget