এক্সপ্লোর

SSC Case Update : SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CBI

SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল CBI। মঙ্গলবার তাঁকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সিবিআইয়ের কাছে হাজিরা দেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা।

সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রুমা পাল, কলকাতা : হাইকোর্টের (Calcutta High Court) রক্ষাকবচ পাওয়ার পর সিবিআইয়ের (CBI) কাছে হাজিরা দিলেন এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ। মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা।

ডিভিশন বেঞ্চের নির্দেশ

SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ শুক্রবার CBI’র কাছে হাজিরার সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল থাকলেও SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ও SSC’র উপদেষ্টা কমিটির সদস্য অলককুমার সরকারকে আপাতত হেফাজতে নিতে পারবে না CBI। যারপরই মঙ্গলবার বিকেলে সার্ভেপার্ক থানার গাড়িতে নিজাম প্যালেসে CBI’র দফতরে যান SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা।

SSC-র নিয়োগ সংক্রান্ত মামলাগুলি

SSC’র নবম-দশমে শিক্ষক নিয়োগ, গ্রুপ C ও গ্রুপ D’তে কর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে তেরোটি মামলা হয়েছে। এই মামলাগুলিতে
SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, SSC’র উপদেষ্টা কমিটির সদস্য অলককুমার সরকার, প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, তাপস পাঁজা ও সুকান্ত আচার্যের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের শুনানি

মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, CBI যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিন্হাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য আদালতে জানিয়েছিলেন যে, শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে এই সব অবৈধ সুপারিশ পত্র ছাপা হতো।  আমি মনে করি, শান্তিপ্রসাদ সিন্হা মূল অপরাধী। এদিনই SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হাকে নিজাম প্যালেসে CBI দফতরে ফের হাজিরা দিতে হবে।

যারপরই মঙ্গলবার বিকেল পাঁচটা দশে তিনি সিবিআই অফিসে পৌঁছোন। রাত আটটা অবধি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত আটটার কিছু আগে সিবিআই দফতর থেকে বেরোন জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব। এর কিছুক্ষণ পর, সিবিআই দফতর থেকে বেরিয়ে যান SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ।

আরও পড়ুন- 'টাকা কোথা থেকে কোথায় গেছে? সেটা আমি খুঁজে বার করব' SCC মামলায় মন্তব্য বিচারপতির

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget