এক্সপ্লোর

SSC Case: 'দায় রাজ্য সরকারের..', চাকরি বাতিলে প্রতিক্রিয়া পদত্যাগী সাংসদ জহর সরকারের !

SSC Case Jawhar Sircar Attacks TMC Mamata Bengal Govt: চাকরি বাতিল ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জহর সরকারের, কাকে কাঠগড়ায় তুললেন পদত্যাগী সাংসদ ?

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্য়ানেল বাতিল হওয়ায়, অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। সংখ্যাটা ২৫ হাজার ৭৫২। এক নিমেষে কষ্টার্জিত চাকরি হারিয়ে কার্যত আকাশ ভেঙে পড়েছে তাঁদের মাথার ওপর! এহেন পরিস্থিতিতে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে মুখ খুললেন জহর সরকার।

আরও পড়ুন, 'রাজনীতির কথা', যোগ্য-অযোগ্য বাছাইয়ে কমিটির প্রস্তাব উড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা কল্যাণের

এদিন পদত্যাগী সাংসদ জহর সরকার বলেন, দায় তো রাজ্য সরকারের। সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। ওরা সব নষ্ট করে দিল। ওএমআর শিট রাখা উচিত ছিল।ওএমআর শিট না রাখলেও, ওগুলির একটা কপি, যাকে মিরর ইমেজ বলে, যেটা রাখা যায়, অনেক অল্প জায়গায়। সেটা রাখার বাধ্যকতা ছিল। সেগুলিও নষ্ট করে দিল। রাজ্য সরকার, তার এসএসসি আর তার শিক্ষা পর্ষদ, সকলকে বলা হয়েছিল, যে আপনারা ভাগ করে দিন। কিন্তু সেটা ভাগ করতে গেলে তখন তো ধরা পড়ে যাবে। কটাক্ষের সুরে হেসে বলেন তিনি। তারপর স্পষ্ট বলেন, কিন্তু ভাগ করা উচিত ছিল।'

তিনি আরও বলেন, 'মোহভঙ্গ এইকারণেই, তারপর দেখলাম যে, মোদিকে আমি বারবার স্বৈরাচারি বলি, কিন্তু স্বৈরাচারের চিহ্ন তো এখানেও দেখা যায়। যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা পরীক্ষায় পাশ করে সফল হয়েছে, তাঁরা চাকরি পেয়েছে , বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, মা-বাবাকে দেখতে হচ্ছে, তাঁদের কেন এই অভিশাপ। সবাইকে আমি চোর বলব না, কারণ অনেককে বাধ্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না জানতেন, তাহলে বলা হবে যে, শাসক হিসেবে একটা দুর্বলতার পরিচয় দেখালেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় জেনে যদি এটা ছেড়ে থাকেন, তবে কিন্তু ঠিক কাজ করেননি। অতয়েব না জেনে বা জেনে হলেও, ওনার একটা দায়িত্ব থেকে গেল। এখন উনি বলছেন যে, ইন্ডোর স্টেডিয়ামে এসো, আমরা কথা বলি। আমি তো চিন্তা করছি, প্রশাসক হিসেবে সে কী কথা বলবে ! আমি তো বুঝতে পারছি না।'

জহর সরকারের সংযোজন,  পরীক্ষা হল এমন একটা জিনিস, যেখানে একসময় যে পাশ করছে, সেখানে তাঁকে যদি আবার পরের দিন বা পরের সপ্তাহে ওই পরীক্ষায় বসতে বলা হয়, সে পাশ নাও করতে পারে।আমি হেসে বলতাম, আমি একচান্সে আইএএস পেয়েছি। পরেরবার যদি বসতে বলত , আমি বোধহয় আন্দামান পুলিশ সার্ভিসও পেতাম না। বলা যায় না কিছুই..!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget