এক্সপ্লোর

SSC Exam: SSC পরীক্ষায় বসা হল না, 'চাকরি হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন', আগের রাতেই চাকরিহারা শিক্ষকের মৃত্যু !

SSC Case Panskura Job Loser Teacher Death : একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষকুমার মণ্ডলের মৃত্যু !

কলকাতা: সুবল সোরেনের পর সন্তোষকুমার মণ্ডল, ফের চাকরিহারা শিক্ষকের মৃ্ত্যু। SSC পরীক্ষায় বসা হল না, আগের রাতেই চাকরিহারা শিক্ষকের মৃত্যু। অসুস্থতা নিয়ে হাওড়ার নারায়ণা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন, অত রাতে ঝিলের কাছে কেন গেছিলেন অনামিকা? যাদবপুর পডুয়ার রহস্যমৃত্যুতে সামনে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

গতরাতে মৃত্যু পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষকুমার মণ্ডলের। চাকরি হারানোরপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের। গত রবিবার নবম-দশমের নিয়োগের পরীক্ষা দেন সন্তোষ। বৃহস্পতিবার আচমকা অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তোষকে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাওড়ার নারায়না হাসপাতালে স্থানান্তর।

গত রাতে হাসপাতালে মৃত্যু সন্তোষকুমার মণ্ডলের। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই হাসপাতালে মৃত্যু। সন্তোষের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার খাজুরি গ্রামে। ২০১৬ সালে পাঁশকুড়ার আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ে চাকরি পান। চাকরি পাওয়ার পর পাঁশকুড়ার মেচগ্রামে বাড়ির জায়গা কেনেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করে মেচগ্রামেই থাকতেন সন্তোষ। 

 প্রসঙ্গত, সম্প্রতি তীব্র মানসিক চাপে পড়ে SSC-র এক চাকরিহারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছিল। আর এন টেগোর হাসপাতালে মৃত্যু হয়েছিল পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। আপনার কি মনে হয় চাকরি যাওয়ার জন্যই এই স্ট্রোক এবং মৃত্যু? প্রশ্নের উত্তরে মৃত সুবল সোরেনের স্ত্রী বলেছিলেন, ওই চাকরি চলে যাওয়ার জন্যই স্ট্রোক। আমার স্বামী চলে গেছে। মৃত্যু হয়ে গেছে।  আমার স্বামী তো যোগ্য শিক্ষক। কেন ..? ন্যায় বিচার চাই। 
 
দুর্নীতির অভিযোগে গত তেসরা এপ্রিল হাইকোর্টের SSC-র ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। সেই চাকরিহারা শিক্ষকদের মধ্যেই রয়েছেন সুবল সোরেন। পরিবারের দাবি, চাকরি বাতিলের পর থেকেই তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সুবল সোরেন। সংসার কী করে চলবে? পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দেবেন কী করে? বাচ্চা মেয়েটার কী হবে? এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল চাকরিহারা এই শিক্ষককে। এরইমধ্যে তাঁর শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। একসময় স্ট্রোক হয়। 

সুবল সোরেনকে মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে দাবি, সকালে স্ট্রোক হয়েছিল সুবল সোরেনের। তারপর আর শেষরক্ষা হয়নি! মৃত চাকরিহারা শিক্ষকের স্ত্রী , অনেক চিন্তা করত যে কী হবে না হবে! চাকরি নিয়ে সবসময় চিন্তা করত। চাকরি তো চলেই গেছে। অগাস্ট মাসে যে রিভিউ পিটিশন ছিল, বলেছিল যে কোনওকিছু একটা হবে। দিয়ে যখন কিছুই হল না, আবার অনেক ভেঙে পড়ল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল।  বেশি চাপ নিতে পারল না। টেনশন আমি বেশি নিতে পারছি না।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget