এক্সপ্লোর

Jiban Krishna Saha Arrested: ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা ! বড়ঞার TMC বিধায়ককে গাড়িতে তুলে বেরিয়ে গেল ED

SSC Case TMC MLA Jiban Krishna Saha Arrested: SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা !

কলকাতা: SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় এদিন সকালেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর ম্যারাথন তল্লাশি শেষে এবার ফের জীবনকৃষ্ণকে গ্রেফতার করল ED. ব্যাঙ্কশাল আদালতে আনা হচ্ছে বড়ঞার তৃণমূল বিধায়ককে। বিধায়ক ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ED সূত্রে।

আরও পড়ুন, 'দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসাব দেয়নি কোন কোন পুজো কমিটি?' বিস্তারিত তথ্য তলব কলকাতা হাইকোর্টের

CBI-এর পর, এবার ED-র হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। ২০২৩-এর ১৭ এপ্রিল...SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক। কিন্তু তাঁর গ্রেফতারির আগে নাটকীয়তা কম ছিল না। গ্রেফতারির ৩ দিন আগে, অর্থাৎ, ১৪ এপ্রিল... দুপুর ১২টায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের বড়ঞার বাড়িতে পৌঁঁছে যায় CBI। কিন্তু, বিকেল পাঁচটা নাগাদ, ঘটে যায় নাটকীয় ঘটনা!আচমকা গোয়েন্দাদের থেকে নিজের ২ মোবাইল ফোন ছিনিয়ে, সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক!
 
৫ মিনিট পর থেকেই জীবনকৃষ্ণ সাহাকে নজর বন্দি করে দেয় CBI. সেদিনই রাত সাড়ে ১০ টা নাগাদ, মোবাইলের সন্ধানে বিধায়কের বাড়ি লাগোয়া পুকুর ছেঁচার কাজ শুরু হয়। পরদিন, জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয় CBI-এর আরেকটি টিম। মোবাইল ফোন দুটি উদ্ধারের জন্য পরদিন সকালে, ২টি পাম্প বসানো হয়। সেদিন রাতভর খোঁজাখুঁজিতেও উদ্ধার হয়নি ফোন, এরপরই দফায় দফায় বিধায়ককে নিয়ে শুরু হয় পুনর্নির্মাণ। বিধায়ককে তাঁর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করা হয়। আর তাতেই মেলে সাফল্য়।
 
বিধায়কের ছোড়া ঢিল পুকুরের যে জায়গায় পড়েছিল, সেখানেই নামানো হয় ৪ পাম্প কর্মীকে। পুকুরের পাঁক থেকে প্রথম মোবাইল ফোনটি উদ্ধার হয়। অর্থাৎ, সিবিআইয়ের অভিযোগ মতো, মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলার প্রায় ৩৮ ঘণ্টার মাথায় উদ্ধার হয় প্রথম ফোনটি। এরপর, জীবনকৃষ্ণকে পুকুরের পাড়ে নিয়ে গিয়ে শুরু হয় দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ। আনা হয় ট্রাক্টর ও মাটি কাটার যন্ত্র। ১৭ এপ্রিল, রাত ২টো ৩৫ গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। পরদিন ভোরে কলকাতার উদ্দেশ্য়ে রওনা হয় CBI ১৮ এপ্রিল, জীবনকৃষ্ণ যখন কলকাতায়....তখন মুর্শিদাবাদের বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার হয় বিধায়কের দ্বিতীয় ফোন।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget