এক্সপ্লোর

SSC Protest: অবস্থানে চাকরিহারা শিক্ষাকর্মীরা, সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ

SSC News: চাকরি ফেরত চেয়ে আন্দোলনে শিক্ষাকর্মীরাও। মধ্যশিক্ষা পর্ষদ ঘেরাও করে বিক্ষোভ-অনশন। গতকাল রাত থেকে অবস্থান।

কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চাকরিহারা শিক্ষাকর্মীদের (SSC Protest) অবস্থান অব্যাহত। করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দেওয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তালা ভেঙে সেই সুলভ শৌচালয়ে ঢুকলেন চাকরিহারারা। 

চাকরি ফেরত চেয়ে আন্দোলনে শিক্ষাকর্মীরাও। করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীা অবস্থান-বিক্ষোভে বসেন। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন শিক্ষা কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাঁদের প্রশ্ন, যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়? আর অবস্থানের মধ্যে থেকেই এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, করুণাময়ী মোড়ে সুলভ শৌচালয়ে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। ক্ষিপ্ত চাকরিহারা তালা ভেঙে দেন। এমনকী আশেপাশে দোকানও বন্ধ। এরপর শৌচালয়ে ঢুকলেন তাঁরা। আন্দোলনকারীদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, যোগ্যদের তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। যার প্রতিবাদে চাকরিহারাদের ক্ষোভ আছড়ে পড়ল SSC দফতরের সামনে। একইভাবে অবস্থান চলছে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনেও। এদিকে গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "এসএসসি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সেখানে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের কোনও কথা বলা হয়নি। আর যোগ্য এবং বঞ্চিত শিক্ষকদের বেতন সময় মতোই দেবে সরকার। আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল যদি এসএসসি ইতিবাচক আইনি পরামর্শ পায়, তাহলে তালিকা প্রকাশ করবে। তারা সেরকম আইনি পরামর্শ পায়নি। ফলে প্রকাশ করেনি। আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এটার উত্তর মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবে।''                         

এদিন মেদিনীপুরের সভা থেকে চাকরি হারা শিক্ষকদেরও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২টা পর্যন্ত কথা বলেও দেখছি, কেউ কেউ অনড় আছে। যে টেন্টেড-আনটেন্টেড লিস্ট বের করতে হবে। কেন বসে আছেন গরমের মধ্যে। আপনারা স্কুলে যান। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। গ্রুপ সি, ডি যা বাতিল হয়েছে আইনজীবীদের পরামর্শ নিতে দিন। আমি তো নিশ্চয়ই চাইব না, আমার রাজ্যে বেকার বাড়ুক।'' 

সেরা শিরোনাম

TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
KMC Election : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
থমকে গেলো পুরো নির্বাচন ! আদালতের বড় নির্দেশ
Abhishek Banerjee: ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
ডায়মন্ড হারবারের তৃণমূলের অফিস থেকে থরে থরে টাকার বান্ডিল উদ্ধার, সাংবাদিকদের মুখোমুখি অভিষেক, শামিম আহমেদকে পাশে নিয়ে যা বললেন..
CM Mamata Banerjee:সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..
সিঙ্গুর নিয়ে নির্দিষ্ট কোনও পরিকল্পনা আছে ? যা জানালেন মুখ্যমন্ত্রী..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget