এক্সপ্লোর

SSC Group D Recruitment: বেতন পাবেন না ৯৮ জন, এফআইআর দায়ের করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

SSC Group D Recruitment: আজকের মধ্যেই বাকি চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে সিবিআই-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে বা যাঁরা আসবেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি-র গ্রুপ D পদে যে ৯৮ জনের নিয়োগ (SSC Group D Recruitment) নিয়ে বিতর্ক, তাঁদের বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। একই সঙ্গে, বিতর্কিত নিয়োগ মামলায় সিবিআই (CBI)-কে এফআইআর দায়ের করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আদালত জানিয়েছে, এই ৯৮ জন গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করতে পারবে না। সংশ্লিষ্ট জেলা স্কুলের পরিদর্শকদের এই নির্দেশ পালন সুনিশ্চিত করতে হবে।

শুক্রবার, এসএসসি মামলায় সিবিআই-কে যুক্ত করল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আদালত জানিয়েছে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ও প্রোগ্রাম অফিসার যে সাক্ষ্য এবং নথি দিয়েছেন তা সিবিআই-কে দেওয়া হবে। এছাড়াও ২০১৯-র ১ নভেম্বর শিক্ষা দফতর এসএসসি-র পাঁচসদস্যের যে বিশেষ কমিটি তৈরি করেছিল তাঁদেরকেও এই মামলায় পার্টি করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। শিক্ষা দফতরের সচিব শান্তিপ্রসাদ সিনহা ছাড়া বাকিদের ঠিকানা সিবিআই-কে দিতে হবে। 

প্রয়োজনে শান্তিপ্রসাদকে ফের জিজ্ঞাসাবাদ

আজকের মধ্যেই বাকি চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে সিবিআই-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যে বা যাঁরা আসবেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। প্রয়োজনে শান্তিপ্রসাদ সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। সিবিআই যদি এই পাঁচজনের বাইরে অন্য কোন ব্যক্তি, সে তিনি যে পর্যায়ের রাজনীতিবিদ হন না কেন, তাকেও ডাকতে পারে তারা।  সোমবারের মধ্যে সিবিআই এবং শিক্ষা দপ্তরের সচিব রিপোর্ট পেশ করবেন।

আদালত জানিয়েছে, ওই ৯৮ জন গ্রুপ ডি কর্মী হিসাবে প্রবেশ করতে পারবেন না। সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকরা কর্মী সংক্রান্ত আদালতের নির্দেশ পালন সুনিশ্চিত করবেন। প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রোগ্রাম অফিসার আদালতের সামনে যে সাক্ষ্য এবং নথি দিয়েছিলেন তাও অবিলম্বে সিবিআই-কে দিয়ে দেবে আদালত। সিবিআই যদি এই পাঁচজনের বাইরে অন্য কোন ব্যক্তি, সে তিনি যে পর্যায়ের রাজনীতিবিদ হন না কেন, তাকেও ডাকতে পারে সিবিআই। 

আরও পড়ুন: Group D Recruitment Case : চূড়ান্ত নাটকীয়তা, হাইকোর্ট নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগে নিজাম প্যালেসে এসএসসির প্রাক্তন উপদেষ্টা !

রাত আড়ইটে পর্যন্ত শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের

আদালতে শান্তিপ্রসাদের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে আড়াইটে পর্যন্ত শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাত সাড়ে ৭টার সময় তিনি জানতে পারেন যে, তাঁকে সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে।  রাত ৯ টার সময় তাঁর আইনজীবীরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে যান।  রাত ১০টা বেজে ৪৫ নাগাদ প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন।  এর পর ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ তাঁরা সেই নির্দেশ হাতে পান। এই গোটা প্রক্রিয়া করতে কিছুটা সময় লেগেছে। তাই শান্তিপ্রসাদ শেষ মুহূর্তে নিজাম প্যালসে যান। 

যদিও আদালতে পেশ করা সিবিআই-এর  রিপোর্টে দেখা গিয়েছে যে, জিজ্ঞাসাবাদের সময় শান্তিপ্রসাদ জানিয়েছেন, তিনি দুপুর ২টোর সময় তিনি এই নির্দেশ জানতে পেরেছিলেন।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget