এক্সপ্লোর

SSC: 'মুখ্যমন্ত্রী কথা দিয়েও রাখছেন না', বিধানসভার বাইরে বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের

এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। সোমবার দুপুরে বিধানসভার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা।

কলকাতা:

ফের উত্তপ্ত বিধানসভা চত্বর: এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা চত্বর (Assembly)। সোমবার দুপুরে বিধানসভার (Assembly) বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ২০১৯-এ প্রেসক্লাবের সামনে নিয়োগের দাবিতে অবস্থানে বসেছিলেন এই প্রার্থীরা। দীর্ঘদিন অবস্থান চলার পরে মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবস্থান তুলে নেন চাকরিপ্রার্থীরা। তবে এখন ওই চাকরি প্রার্থীদের দাবি, আশ্বাস দিলেও সেই মতো নিয়োগ হয়নি। যার জেরেই পথে নেমেছেন তাঁরা।

মেয়ো রোডে এসএসসির চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ: কিছুদিন মেয়ো রোডে এসএসসির চাকরিপ্রার্থীরা অবস্থান-বিক্ষোভ দেখান। প্রায় ১৫৪ দিন ধরেই চলে এই অবস্থান বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে পরীক্ষার পরে ২৫০০ জন চাকরিপ্রার্থীর চাকরি এখনও পায়নি। কিন্তু এই নিয়ে কোনও সুরাহাও মেলেনি গত ৫ বছরে। এ দিন চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় ধুন্ধুমার: উল্লেখ্য, সোমবার সকাল থেকেই উত্তেজনা অব্যাহত বিধানসভায়। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় ধুন্ধুমার বাঁধে। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ।  নাকের হাড় ভাঙল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ।

আরও পড়ুন: Rampurhat Fire: রামপুরহাটকাণ্ডে মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

আরও পড়ুন: Rampurhat Violence: রামপুরহাটকাণ্ডে অগ্নিদগ্ধ নাজেমা বিবির মৃত্যু

এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করলেন মুখ্যমন্ত্রী? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয়, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রতিদিন আপনারা শুধু চিত্‍কার আর ওয়াকআউট করছেন, মন্তব্য অধ্যক্ষের।  এই ঘটনার প্রেক্ষিতে  পরবর্তী অধিবেশন পর্যন্ত শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষকে, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ।

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget