এক্সপ্লোর

Rampurhat Violence: রামপুরহাটকাণ্ডে অগ্নিদগ্ধ নাজেমা বিবির মৃত্যু

রামপুরহাটকাণ্ডে মৃত আরও ১। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজেমা বিবির মৃত্যু। গতকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন নাজিমা বিবি।

বীরভূম: রামপুরহাটকাণ্ডে মৃত আরও ১। হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ নাজেমা বিবির মৃত্যু। গতকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন নাজিমা বিবি। ঘটনার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন অগ্নিদগ্ধ নাজেমা বিবি। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর। বাকি তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে।

বয়ান রেকর্ড: গতকাল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি থাকা দুই মহিলা ও এক নাবালকের বয়ান রেকর্ড করার কথা ছিল CBI-এর। ঘর-বাড়ি পুড়ে ছারখার! জীবন্ত পুড়ে শেষ হয়ে গিয়েছে আটটি প্রাণ। কোনওরকমে প্রাণে বাঁচলেও, অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন চারজন। আজ সংখ্যাটা কমে হল ৩। রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে রবিবার নাজিমা বিবি ছাড়া বাকি ৩ জনের বয়ান নেয়েছে CBI।

এ দিন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা। ওই হাসপাতালেই ভর্তি আছেন নাজেমা বিবি। যাঁর শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। এদিন তাঁর শারীরিক অবস্থার অবণতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা চলছে আতাহারা বিবি, বুলবুলি খাতুন এবং এক নাবালকের। তাঁদের বয়ান নিতে দুই দফায় হাসপাতালে আসেন CBI-এর অফিসাররা। বেলা সাড়ে ১২টা নাগাদ প্রথমে আসেন দু’জন অফিসার। কিন্তু CBI অফিসাররা যখন এসেছিলেন, তখন ছিলেন না হাসপাতাল সুপার। সূত্রের খবর, এক কর্মী তাঁদের জানান এদিন সুপার আসবেন না। তাই সোমবার আসতে বলা হয় তাঁদের। কিন্তু, তাতে রাজি হননি কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর হাসপাতালে আসেন সুপার। দুপুর ১টা নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন CBI-এর DIG অখিলেশ সিং। 

হাসপাতালে চিকিৎসাধীন দুই মহিলা ও এক নাবালকের বয়ান রেকর্ড করেন CBI অফিসাররা। কিন্তু নাজেমা বিবির শারীরিক অবস্থার অবণতি হওয়ায়, তাঁর সঙ্গে কথা বলেননি কেন্দ্রীয় গোয়েন্দারা।  দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।

মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ : রামপুরহাটকাণ্ডের (Rampurhat Violence) তদন্তে এবার মিহিলাল শেখকে  জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। মিহিলালের দাবি, গতকাল রাতে সিবিআইয়ের (CBI) সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাঁরা অন্যত্র যেতে পারছেন না। সিবিআই অফিসাররা বাতাসপুরে এলে তাঁদের সঙ্গে কথা বলবেন।

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget