এক্সপ্লোর

SSC: হার না মানা লড়াই, শারীরিক অসুস্থতা অগ্রাহ্য করে অবস্থান মঞ্চে এসএসসি চাকরিপ্রার্থী

SSC Agitation: মনের জোরের কাছে তুচ্ছ শারীরিক অসুস্থতা। কঠিন রোগে ভুগেও হার না মানা লড়াই। ব্রেন টিউমারের অস্ত্রোপচারের ৬ মাসের মধ্যেই ফের আন্দোলনে।

সুদীপ্ত আচার্য, কলকাতা: শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করেই ফের অবস্থান মঞ্চে এসএসসির (SSC) অন্যতম আন্দোলনকর্মী নদিয়ার বেথুয়াডহরির বাসিন্দা অনুপকুমার ঘোষ। ব্রেন টিউমারের (Brain tumor) অস্ত্রোপচারের পর আজ মেয়ো রোডে ধর্নামঞ্চে স্ত্রীকে নিয়ে সামিল হলেন তিনি।

শারীরিক অসুস্থতাকে অগ্রাহ্য করে ফের আন্দোলনে: মনের জোরের কাছে তুচ্ছ শারীরিক অসুস্থতা। কঠিন রোগে ভুগেও হার না মানা লড়াই। ব্রেন টিউমারের অস্ত্রোপচারের ৬ মাসের মধ্যেই ফের আন্দোলনে। এক বছর পর সোমবার, মেয়ো রোডে এসএসসির ধর্নামঞ্চে ফের যোগ দিলেন চাকরিপ্রার্থী আন্দোলনকারী অনুপকুমার ঘোষ। পাশে ছিলেন স্ত্রী। আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থী অনুপকুমার ঘোষ বলেন, “আমি একা অসুস্থ নই, যাঁরা এখানে আন্দোলন করছেন তাঁরাও প্রত্যেকে অসুস্থ, সবাই যাতে চাকরি পান, বিচার পান তারজন্য আন্দোলনে সামিল হয়েছি।’’

নদিয়ার বেথুয়াডহরির বাসিন্দা অনুপকুমার ঘোষ। ২০১৬-য় SSC’র নবম-দশম শ্রেণির পরীক্ষায় সফল হন তিনি। ভৌতবিজ্ঞানের মেধাতালিকায় OBC কোটায় ৩৪৯ নম্বরে নাম ছিল অনুপকুমারের। কিন্তু চাকরি পাননি। এই চাকরিপ্রার্থীর দাবি, মেধাতালিকায় তাঁর পরে নাম থাকা কয়েকজন চাকরি পেয়ে গেছেন। এরপরই দুর্নীতির অভিযোগে আরও বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর সঙ্গে শুরু হয় অনুপকুমারের লড়াই। কিন্তু মাঝপথে শরীরে বাসা বাঁধে কঠিন রোগ।

২০২১-এর এপ্রিলে ব্রেন টিউমারে আক্রান্ত হন অনুপকুমার ঘোষ।  নভেম্বরে ব্যাঙ্গালোরে হয় অস্ত্রোপচার। চিকিৎসকদের কথা মতো এতদিন বাড়িতেই ছিলেন তিনি। তবে সব বাধা-বিপত্তি কাটিয়ে এদিন সটান চলে আসেন মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সঙ্গী স্ত্রী। এসএসসি আন্দোলনকর্মীর স্ত্রী মুনমুন ঘোষ বলেন, “এখনও সুস্থ হননি পুরোপুরি, বেড রেস্টে ছিলেন, তাও উনি ছুটে এসেছেন আন্দোলনকারীদের পাশে থাকতে।’’এক আন্দোলনকারী ও এসএসসি চাকরিপ্রার্থী বলেন, “এরা যে অসুস্থতা সত্ত্বেও ছুটে আসছে তাতেই আন্দোলনকে আরও অনুপ্রাণিত করে।’’ চাকরি না পেয়ে এখন সংসার চালাতে ভরসা টিউশন। কিন্তু অসুস্থতার কারণে তাতেও টান পড়েছে। তবে হাজারো প্রতিকূলতা পেরিয়ে নিজের দাবি আদায়ে অনড় অনুপকুমার ঘোষ।

আরও পড়ুন: Murshidabad News: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে রাস্তায় এসএফআই, বহরমপুরে ধুন্ধুমার

সেরা শিরোনাম

West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget