এক্সপ্লোর

Murshidabad News: নিয়োগ দুর্নীতি-কাণ্ডে রাস্তায় এসএফআই, বহরমপুরে ধুন্ধুমার

Murshidabad Update: এসএফআইয়ের মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল মোড়। জেলাশাসকের অফিস থেকে কিছুটা দূরে, ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় পুলিশ। তারপরেই শুরু ধস্তাধস্তি।

রাজীব চৌধুরী ও সুদীপ্ত আচার্য, বহরমপুর: অফলাইন পরীক্ষা চালুর দাবি, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার দাবি। এরকম একাধিক দাবি নিয়ে বহরমপুরে কর্মসূচির ডাক দিয়েছিল ভারতের ছাত্র ফেডারেশন। সেই কর্মসূচি ঘিরে তুলকালাম বহরমপুরে। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতিকুর রহমান।

এসএফআই (SFI) জেলাশাসক অফিস অভিযানের ডাক দিয়েছিল। সেই মিছিল আটকাতে যায় জেলা পুলিশ। মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে মারপিটে জড়ান এসএফআই কর্মী-সমর্থকরা। পুলিশকর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বাম ছাত্র সংগঠনের সমর্থকদের। ব্যাপক ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশকর্মীদের সঙ্গে শুরু হয় বচসা। গার্ডরেল ভেঙে মিছিল এগনোর চেষ্টা করতেই ফের শুরু হয় ঝামেলা। এসএফআইয়ের মিছিলকে কেন্দ্র করে দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইল মোড়। জেলাশাসকের অফিস থেকে কিছুটা দূরে, আগে থেকেই ব্যারিকেড দিয়ে রাস্তা আটকায় পুলিশ। মিছিল সেখানে আসতেই ব্যারিকেড, গার্ডরেল ভাঙার চেষ্টা করেন এসএফআই কর্মীরায়। তখন বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দিতেই খণ্ডযুদ্ধ বেধে যায়। শেষ পর্যন্ত, দু’জনের প্রতিনিধি দল, জেলাশাসকের অফিসে ডেপুটেশন জমা দেয়। 

কী কী দাবিতে মিছিল:
অফলাইন পরীক্ষা চালু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খোলা, এসএসসিতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, নিয়োগ-সংক্রান্ত দুর্নীতিতে যাঁরা জড়িত তাঁদের প্রত্যেকের কঠোর শাস্তির দাবি জানিয়ে মুর্শিদাবাদে, জেলাশাসকের অফিস অভিযানের ডাক দেয় এসএফআই (SFI)। 

জেলা তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার সমালোচনা করা হয়েছে। ডিএসও (DSO)-এর তরফে একই দাবিতে ইস্যুতে ১লা জুন থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: অফলাইন-অনলাইন মিশিয়েই পরীক্ষা, বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তে খুশি দু'পক্ষই

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget