এক্সপ্লোর

SSC Recruitment Scam : হাইকোর্টের রায়ে খুশি নয়, শীর্ষ আদালতে যাচ্ছে SSC

SSC Recruitment Scam Verdict : আদালতের রায়ে খুশি নয় এসএসসি। এরপর তারা শীর্ষ আদালতে যেতে চায়। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে বড় খেল রাজ্য সরকার। ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করেছে আদালত। এর ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি গেল। আদালতের কড়া নির্দেশ, মেয়াদ উত্তীর্ণদের ৪ সপ্তাহের মধ্য়ে বেতন ফেরতের নির্দেশ দিতে হবে। কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর সাংবাদিক বৈঠক করল এসএসসি। 

এসএসসির তরফে এদিন জানানো হয়, 'সিবিআই যে তদন্ত করছিল, তাতে মোটামুটি ৫ হাজার জনের চাকরি নিয়ে প্রশ্ন উঠেছিল। আর চাকরি করছিলেন ২৪ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মী । তাহলে এই ৫ হাজার বাদ দিয়ে বাকি ১৯ হাজার জনের চাকরি যাওয়ার বিষয়ে আদালত কী যুক্তি দিচ্ছেন, তা জানতে হবে।' এই কারণেই আদালতের রায়ে খুশি নয় এসএসসি। এরপর তারা শীর্ষ আদালতে যেতে চায়। যদিও এসএসসি-র মত, পুরো রায় না পড়ে তিনি কিছু বলতে চান না। কারণ আদালত পুনর্মূল্যায়ন নিয়ে কী রায় দিচ্ছে, সেটাও দেখতে হবে।  ২০১৬-র পুরো প্যানেলই বাতিল হওয়ার পর, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এখন SSC-কী করে সেটাই দেখার।

নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে রীতিমতো খড়গহস্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়ার জনসভা থেকে উচ্চ-আদালতে যাওয়ার কথা জানিয়ে, রায় নিয়ে রীতিমতো উষ্মাপ্রকাশ করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, 'এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তাঁরা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দায়, সেই ড্রাফটা তাঁরা করে দেয়। কী করবেন আমার, সাজা দেবেন? মানহানি করবেন, আমি তৈরি। '

নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে সোমবার বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। SSC-র ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। গ্রুপ C, গ্রুপ D এবং নবম-দশম, একাদশ-দ্বাদশের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি, চার সপ্তাহের মধ্যে অতিরিক্ত শূন্যপদে চাকরিপ্রাপকদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

২৩ লক্ষ পরীক্ষার্থীর OMR শিট পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যাকে প্রয়োজন, তাকেই হেফাজতে নিতে পারবে তারা। এর পাশাপাশি, টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে SSC-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৮১ পাতার নির্দেশে রয়েছে ৩৭০টি অনুচ্ছেদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget