এক্সপ্লোর

SSC Exam: '১৪ লক্ষ ফেললেই স্কুলে চাকরি', SSC-র প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট! গ্রেফতার করল পুলিশ

SSC Paper Leak Allegation: ন্দ্রকোণা থেকে অরিন্দম পাল নামে একজন গ্রেফতার করা হয়েছে বলে খবর। SLST পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে ফোন, ১৪ লক্ষ টাকা দিলেই চাকরি, এমন ফোন আসে

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ২০১৬ সালের SSC-তে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার SSC-র যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে, তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ৫০ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। এদিকে SSC-র প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পোস্ট করলেন এক ব্যক্তি। ফেসবুকে পোস্ট করার পরই তাঁকে গ্রেফতার করল পুলিশ। 

চন্দ্রকোণা থেকে অরিন্দম পাল নামে একজন গ্রেফতার করা হয়েছে বলে খবর। SLST পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে ফোন, ১৪ লক্ষ টাকা দিলেই চাকরি, এমন ফোন আসে, ফেসবুকে এই অভিযোগ তুলে পোস্ট, গ্রেফতার করল পুলিশ। ধৃতের ছবি, ফেসবুক পোস্ট দিয়ে পঃ মেদিনীপুর জেলা পুলিশের তরফে বলা হয়েছে, 'SSC-র পরীক্ষাকে কলুষিত করার অপচেষ্টা চালানো হয়েছে। মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করলেও চন্দ্রকোণার বাসিন্দা। একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত অভিযুক্ত। ধৃত অরিন্দম বিজেপি কর্মী, সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা। জেরার মুখে অপরাধ স্বীকার করেছে ধৃত'

সূত্রের খবর, 'বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে অভিযুক্ত। চন্দ্রকোণার মাংরুল এলাকার বিজেপি কর্মী ধৃত অরিন্দম। এদিকে ধৃতের দাবি, টাকা ফেললেই পরীক্ষার ২দিন আগে পাওয়া যাবে প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে পরীক্ষার ২দিন আগে বর্ধমানে যেতে হবে। তারপরেই প্রশ্ন ও উত্তরপত্র দিয়ে মুখস্থ করিয়ে নেওয়া হবে। নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে ফেসবুকে এমনই দাবি করে ধৃত। 

পুলিশের তরফে ফেসবুক পোস্ট করে বলা হয়- 'আজ পুলিশের নজরদারিতে একটি ফেসবুক পোস্ট নজরে আসে, যেখানে Arindam Pal নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দুদিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে। উক্ত পোস্টটিতে ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন। বিষয়টি নজরে আনা আসার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে ও তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতে এবং ওই ব্যক্তিটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আগামী ৭ই ও ১৪ই সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করতে এবং সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন - সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টা করে l ওই ব্যক্তি কে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের সকলকে আবেদন করা হচ্ছে যে,  এইরকম মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে যেকোনো ক্ষেত্রে যথেচ্ছ ভাবে পোস্ট করবেন না ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকুন, যা আপনাকে আইনত ব্যবস্থার সম্মুখীন করতে পারে।'

এদিকে, শুভেন্দু অধিকারীর প্রশ্ন-বিক্রির অভিযোগ খারিজ স্কুল সার্ভিস কমিশনের। '২টি পরীক্ষার প্রশ্নপত্রই সুরক্ষিত আছে, আশঙ্কার কোনও কারণ নেই', বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি স্কুল সার্ভিস কমিশনের। 

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget