এক্সপ্লোর

SSC Recruitment: নতুন নিয়োগেও জল গড়াল আদালতে, SSC-র নয়া বিধিকে চ্যালেঞ্জ মামলা দায়ের

Calcutta High Court: সুপ্রিম নির্দেশে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। তাতে চাকরি হারিয়েছেন ২৬ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য।

কলকাতা: SSC-র ২০২৫ সালের নতুন বিধিকে চ্যালেঞ্জ করে (SSC Recruitment) মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।  নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে হাইকোর্টে দাবি মামলাকারীর আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। 

নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা: সুপ্রিম নির্দেশে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়েছে। তাতে চাকরি হারিয়েছেন ২৬ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। যাতে একাধিক বদল আনা হয়েছে। ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ মামলা দায়ের করেছেন। মামলাকারীর দাবি, নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আগামী ৫ জুন মামলার শুনানি। 

চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC। ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হবে। ১৪ জুলাই বিকেল ৫টায় শেষ হবে অনলাইনে আবেদন নেওয়া। লিখিত পরীক্ষার আনুমানিক সময় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষার ফল বেরোতে পারে চলতি বছরের অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ হতে পারে চলতি বছরের নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। প্যানেল প্রকাশ হবে চলতি বছরের নভেম্বরের ২৪ তারিখ। কাউন্সেলিং শুরু হতে পারে চলতি বছরের ২৯ নভেম্বর। SSC-র ২০২৫-এর নতুন নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল আনা হয়েছে। লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এই প্রথম ১০ নম্বর বরাদ্দ থাকবে। নতুন নিয়োগ ব্যবস্থায় অ্যাকাডেমিক পারফরম্যান্সের গুরুত্ব কমেছে। লেকচার ডেমনস্ট্রেশনের জন্যও বরাদ্দ ১০ নম্বর।

নিয়োগ বিধিতে বড়সড় বদল: ২১ বছর থেকে ৪০ বছর বয়সীদের আবেদনে সুযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টদের বয়সে ছাড়। আগে ২০ বছর থেকে ৪০ বছর বয়সীদের পরীক্ষায় বসার সুযোগ ছিল। এবার স্নাতক বা স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মিলবে ১০ নম্বর। আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তরের নম্বরের ভিত্তিতে মিলত ১০ নম্বর। সরকার ও সরকারি সাহায্য়প্রাপ্ত স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে বাড়তি সুযোগ। প্রতি বছরের হিসেবে ২ নম্বর করে মিলবে। আগে প্যানেলের মেয়াদ ছিল ১ বছর, এবার আরও ৬ মাস বাড়তি সময়। ১০ বছর সংরক্ষিত থাকবে OMR-এর স্ক্যান কপি । ২ বছর সংরক্ষিত থাকবে OMR-এর হার্ড কপি । আগে ১ বছর সংরক্ষিত থাকত OMR শিট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari : 'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবেন...', রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget