এক্সপ্লোর

SSC Recruitment Scam: হাইকোর্টে বিচারপতিদের বিচার্য বিষয় বদল, প্রাথমিক-মাদ্রাসায় সরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Calcutta High Court: এখন থেকে ওই সংক্রান্ত মামলার শুনানি এবং বিচার করবেন বিচারপতি রাজশেখর মান্থার (Justice Rajshekhar Manthar)।

সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টে বিচারপতিদের (Calcutat High Court) বিচার্য বিষয় বদল। তার ফলে হাতবদল হল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ মামলার (SSC Recruitment Scam)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বদলে এখন থেকে ওই সংক্রান্ত মামলার শুনানি এবং বিচার করবেন বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajshekhar Mantha)। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে উঠবে প্রাথমিক এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত মামলা। SSC সংক্রান্ত অমীমাংসিত মামলাগুলিও যদিও তাঁর এজলাসেই রইল।

হাইকোর্টে এসএসসি মামলার হাতবদল

হাইকোর্টের নিয়ম অনুযায়ী, মাঝেমধ্যেই বিচারপতিদের বিচার্য বিষয়ের হাতবদল হয়। এত দিন এসএসসি মামলার বিচার করতেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রদবদলের পর এসএসসি সংক্রান্ত মামলার দায়িত্ব বর্তাল বিচারপতি মান্থার কাঁধে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন থেকে প্রাথমিক এবং মাদ্রা শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি এবং বিচার করবেন।

তবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, এ যাবৎ এসএসসি সংক্রান্ত আটটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আইনি পরিষাভায় সেগুলিকে ‘Heard in Part’ বলে উল্লেখ করেছেন তিনি, অর্থাৎমামলার আংশিক শুনানিই হয়েছে। তাই ওই আটটি মামলা আপাতত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতেই থাকছে। দুর্নীতি সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিও তাঁর এজলাসেই হবে। তবে এসএসসি নিয়ে নতুন কোনও মামলা দায়ের হলে, তার শুনানি করতে পারবেন না তিনি। সেটি সরাসরি বিচারপতি মান্থার এজলাসে উঠবে।

এসএসসি মামলায় এ যাবৎ কড়া অবস্থান নিতেই দেখা গিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। তাঁর নির্দেশেই সিবিআই-এর কাছে হাজিরা দিতে হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলের চাকরি হওয়ার পিছনে প্রভাবশালী বাবার হাত ছিল বলে অভিযোগ উঠেছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মন্ত্রীর মেয়েকে। বেতনও ফেরত দিতে বাল হয়েছে।

হাওড়ায় ছাত্রনেতা আনিস খান ‘হত্য়া’ মামলার শুনানিতে রয়েছেন বিচারপতি মান্থা। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাবে না বলে তিনিই নির্দেশ দিয়েছিলেন। হস্টেল খোলা নিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে ভর্ৎসনাো করেছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget