এক্সপ্লোর

SSC Recruitment:'১৬-র এসএসসি নিয়োগে পুরনো ওএমআর শিট পুনর্মূল্যায়নের কোনও জায়গা নেই, ব্যাখ্যা আইনজীবীদের একাংশের

High Court:নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি, কলকাতা হাইকোর্টের রায়ে নতুন ব্যাখ্যা আইনজীবী মহলের একাংশের।

সৌভিক মজুমদার, কলকাতা: নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি (SSC Recruitment Scam Verdict), কলকাতা হাইকোর্টের রায়ে নতুন ব্যাখ্যা আইনজীবী মহলের একাংশের। মঙ্গলবার শোনা গেল, এসএসসি-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করা হয়েছে। ২০১৬-র সব নিয়োগ বাতিল করা হয়েছে। সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

বিশদ...
গত কাল, সোমবার কলকাতা হাইকোর্টের রায় প্রকাশের পরই এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এই দিন রায়ের ব্যাখ্যা করে আইনজীবীদের একাংশ জানাচ্ছেন, ২০১৬-র ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল হয়েছে। ওএমআর শিটও বাতিল হয়েছে। এমনকি পুরনো ওএমআর পুনর্মূল্যায়নের আর কোনও জায়গা নেই, এমনই শোনা গেল রায়ের নতুন ব্যাখ্যায়। আরও বলা হচ্ছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি।  সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এও বলা হয়েছে রায়ে। লক্ষণীয় বিষয় হল, এক্ষেত্রে কারও বয়স পেরিয়ে গেলে তিনি নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, রায় নিয়ে আজকের ব্যাখ্যায় একথাও উঠে এসেছে। আর ওএমআরের জন্য নতুন করে টেন্ডার ডেকে বরাত দিতে হবে, এমনও জানানো হয়। আইনজীবীদের একাংশের মতে, পুরনো ওএমআর শিট পুনর্মূল্যায়নের আর কোনও জায়গা নেই। 

প্রেক্ষাপট...
গত কাল এই রায় বেরোনোর পর থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলে এর কার্যকরী অংশ নিয়ে একটি ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল। সর্বশেষ যে ব্যাখ্যা আজ এসেছে, তাতে বলা হয়েছে ২০১৬-র পুরো প্যানেলই বাতিল করে দেওয়া হয়েছে। এবার পুরোপুরি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। সেই নিয়োগ প্রক্রিয়া যে আইন মেনে করা দরকার, সেই আইন মেনেই করতে হবে। এই সময় পর্যন্ত যত শূন্যপদ থাকবে, সেই শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। গত কাল যে ব্যাখ্যা সামনে এসেছিল তাতে শোনা যাচ্ছিল, পুরনো ওএমআর শিটের পুনর্মূল্যায়নের পরেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আজকের ব্যাখ্য়ায় পুরনো ওএমআর শিটের পুনর্মূল্যায়নের কোনও বিষয় নেই। আজকের ব্যাখ্যায় উঠে এসেছে, পুরনো সব ওএমআর ও সব নিয়োগ বাতিল। এবার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তার জন্য স্বচ্ছ ভাবে টেন্ডার ডেকে ওএমআর বানানো ও পুনর্মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, বলা হয়েছে আজকের ব্যাখ্যায়। পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তি জারি করতে হবে। সেখানে যাঁরা সফল হবেন, তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে। অর্থাৎ নতুন নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি যে যে নিয়ম অনুসরণ করে, তাই করতে হবে। 

আরও পড়ুন:'মমতার নির্দেশেই দুর্নীতি..', মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চাইলেন অগ্নিমিত্রা পাল

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget