এক্সপ্লোর

SSC Scam: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিন

West Bengal News: গ্রেফতারির প্রায় ১৩ মাস পরে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর। তবে জামিন মঞ্জুর করলেও বেশ কয়েকটি শর্তের কথাও নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (TMC MLA Jiban Krishna Saha) জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআইয়ের আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, বড়ঞাতেও ঢুকতে পারবেন জীবনকৃষ্ণ। 

জীবনকৃষ্ণ সাহার জামিন মঞ্জুর: সুপ্রিম কোর্টে এদিন জীবনকৃষ্ণ সাহার পক্ষে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। শীর্ষ আদালতে শুনানিতে তিনি সওয়াল করেন, 'প্রসন্ন কুমার রায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও প্রদীপ সিংহ কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তদন্ত শেষের পর চার্জশিট পেশ করার পরেও কেন জেলে?' পাল্টা তাঁর জামিনের বিরোধিতা করে সিবিআই সওয়াল করেন, 'জীবনকৃষ্ণ সাহা প্রভাবশালী ব্যক্তি, জামিন পেলে তদন্ত প্রভাবিত করতে পারেন।' শুনানি পর্বে সুপ্রিম কোর্ট সিবিআইকে প্রশ্ন করে, 'তদন্ত শেষ হয়ে গেছে, এখন তাঁকে জেলে রেখে কী পাবেন?' দুপক্ষের সওয়াল জবাব শুনে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। 

গ্রেফতারির প্রায় ১৩ মাস পরে তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর। তবে জামিন মঞ্জুর করলেও বেশ কয়েকটি শর্তের কথাও নির্দিষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না জীবনকৃষ্ণ সাহা। তদন্তে সহযোগিতা করতে হবে জীবনকৃষ্ণ সাহাকে। আগামীকাল জেল থেকে মুক্তির সম্ভাবনা বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। শীর্ষ আদালত জানিয়েছে, বড়ঞাতে যেতে পারবেন তৃণমূল বিধায়ক। 

কীভাবে গ্রেফতার? 

গতবছর ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। আর এই গ্রেফতারির পরতে পরতে ছিল নাটকীয় মোড়। ১৪ এপ্রিল থেকে তাঁর বাড়িতে তল্লাশি শুরু করে সিবিআই। আর বিকেল গড়াতেই গোয়েন্দাদের থেকে নিজের ২ মোবাইল ফোন ছিনিয়ে নেন তিনি। সেখানেই শেষ হয়, ওই দুই মোবাইল সেগুলি বাড়ি লাগোয়া পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক। এরপর শুরু মোবাইল উদ্ধারের কাজ। পুকুর ছেঁচার কাজ শুরু হয়। ফোন দুটি উদ্ধারের জন্য আরও ২টি পাম্প বসানো হয়। কিন্তু তাতেও মেলেনি ওই দুটি মোবাইল। বিধায়ককে নিয়ে ঘটনার পুননির্মাণ করেন তদন্তকারী আধিকারিকরা। তাতেই মেলে সাফল্য। উদ্ধার হয় একটি ফোন। গ্রেফতারির সময় পর্যন্ত তাঁর আরও একটি ফোনের হদিশ পাওয়া যায়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Abhijit Gangopadhyay Case : অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত, কী হবে মামলার ভবিষ্যৎ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget