এক্সপ্লোর

SSC Result: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ SSC-র

SSC Result 2025 Out: 'রেজাল্ট আপলোড করা হয়েছে', রাত ৯.৩০-র পর জানাল এসএসসি। এদিকে চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাতে একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ এসএসসির। 'রেজাল্ট আপলোড করা হয়েছে', রাত ৯.৩০-র পর জানাল এসএসসি। এদিকে চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। কোনও মেধাতালিকা নয়, শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, জানাল এসএসসি। ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত কত ? কমিশনের সাইট লগ-ইন করে রোল নম্বর দিয়ে জানা যাবে নম্বর, জানাল এসএসসি

আরও পড়ুন, ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথ নিয়েও 'সংঘাত'! কেন্দ্রের পাল্টা জবাব তৃণমূলের

একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। একাদশ-দ্বাদশে শূন্যপদ ছিল ১২ হাজার ৫১৪। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের ফল। 'প্রতিশ্রুতির পূর্ণতা, চাকরিহারাদের উদ্দেশে রাজ্য সরকারের আন্তরিক বার্তা', রেজাল্টের পর পোস্ট শিক্ষামন্ত্রীর।

রাজ্যের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যার জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে, পরীক্ষা নিতে হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। এবং সেই পরীক্ষা হয়েছে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বরে যে পরীক্ষা হয়েছে, একাদশ-দ্বাদশ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে, শিক্ষক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার ফল আজকে, রাত সাড়ে ৯ টার পর ওয়েবসাইটে আপলোড করেছে।

দেখা যাচ্ছে পরীক্ষার ৫৪ দিনের মাথায়, ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যদিও এই ফল দেখে, পরীক্ষার্থীরা, তাঁর সুযোগ পাচ্ছেন কিনা, বা চাকরিহারা বা যারা এতদিন ধরে, রাস্তায় আন্দোলন করে, যারা হকের চাকরির দাবিতে রাস্তায় নেমেছিলেন, তাঁরা চাকরি পাচ্ছেন কিনা, এটা আজকের ফলাফলে স্পষ্ট হবে না। কারণ স্কুল সার্ভিস কমিশনের যে ফলাফল আজকে প্রকাশিত হয়েছে, তাতে কোনও তালিকা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট পরীক্ষার্থী অর্থাৎ যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার্থী কমিশনের ওয়েবসাইটে, লগইন করে রোল নাম্বার দিলে, একটা ভিউ বাটান পাওয়া যাবে, এবং সেখানে ক্লিক করলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থী তাঁর নিজের নাম্বার দেখতে পাবেন। এবং যেটা জানা যাচ্ছে, এরপর একটা নথি পরীক্ষা শুরু হবে। অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। সেটা শুরু হবে ১৭ নভেম্বর থেকে, জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। 

আজকে যে একাদশ -দ্বাদশের ফলপ্রকাশ হয়েছে, সেখানে শূন্যপদ, ১২ হাজার ৫১৪। কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, পরীক্ষার্থীদের একটা বড় অংশ দাবি করেছেন, সন্ধ্যার পর থেকে ফল প্রকাশিত হবে শুনছিলেন, কিন্তু সাড়ে নটার পর স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ফল আপলোড করা হয়েছে, কিন্তু তারপরেও ওই ওয়েবসাইট খোলা যায়নি বলে তাঁদের অভিযোগ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget