এক্সপ্লোর

SSC Scam:এসএসসি নিয়োগকাণ্ডে ধৃত আরও একজন মিডলম্যান

SSC Case Update: প্রদীপ সিংয়ের পর গ্রেফতার আরও একজন মিডলম্যান। প্রদীপ সিংকে জেরায় মিলল ধৃতের খোঁজ। চাকরি পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ। কাল ধৃতকে আলিপুর আদালতে পেশ। 

প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি (SSC) নিয়োগকাণ্ডে ধৃত আরও একজন মিডলম্যান। নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার আরও ১। প্রদীপ সিংয়ের (Pradip Singh) পর গ্রেফতার আরও একজন মিডলম্যান প্রসন্ন রায়। প্রদীপ সিংকে (Pradip Singh) জেরায় মিলল ধৃতের খোঁজ। চাকরি পাইয়ে দিতে টাকা নেওয়ার অভিযোগ। কাল ধৃতকে আলিপুর আদালতে পেশ। 

নিয়োগকাণ্ডে ধৃত আরও একজন মিডলম্যান: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় গত পরশু গ্রেফতার করা হয়, প্রদীপ সিংহকে। আপাতত হেফাজতেই আছে প্রদীপ সিংহ। সিবিআই সূত্রে খবর, মিডলম্যান প্রদীপ সিংহকে জেরা করে বেশ কিছু তথ্য হাতে এসেছে। তার ভিত্তিতেই এদিন ধৃত ওই ব্যক্তি তলব করে সিবিআই। দিনভর চলে জেরা। সিবিআই সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদ পর্বে ধৃত ওই ব্যক্তি তথ্য গোপনের চেষ্টা করে। এমনকী জেরায় সহযোগিতা করছিল না বলে অভিযোগ। এরপর তাকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় সিবিআই। তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করল সিবিআই। প্রাথমিক তদন্তে সিবিআইয়ের অনুমান, এই দুর্নীতিকাণ্ডে ধৃত ব্যক্তি মিডলম্যান হিসেবে কাজ করত। ধৃত এই ব্যক্তি বিপুল অঙ্কের টাকার বিনিময়ে বেআইনিভাবে চাকরি দিয়েছে। যাঁরা চাকরি দিত তাঁদের কাছে টাকাও পৌঁছে দিত এই ব্যক্তি। 

SSC’র প্রাক্তন উপদেষ্টা, শান্তিপ্রসাদ সিন্হার সঙ্গে ধৃত মিডলম্যান প্রদীপ সিংহের মেল চালাচালি হত। এই দাবি আগেই আদালতে করেছে CBI। এবার SSC নিয়োগকাণ্ডে ধৃত মিডলম্যান সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এল! CBI সূত্রে দাবি, উদ্ধার হওয়া মেলগুলি পরীক্ষা করে SSC’র নবম-দশমে শিক্ষক পদে আবেদনকারীর প্রচুর অ্যাডমিট কার্ডের নম্বর মিলেছে।আগেই CBI সূত্রে দাবি করা হয়েছিল, অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ কর্তাদের সেতুবন্ধনের কাজ করতেন ধৃত প্রদীপ সিংহ। ধৃত SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার মোবাইল ফোনে প্রদীপ সিংহের নাম ‘ছোটু’ বলে সেভ করা ছিল। প্রদীপের ডাক নাম হল ছোটু। দু’জনের হোয়াট্যসঅ্যাপ চ্যাটও পাওয়া গেছে। এই পরিস্থিতিতে অ্যাডমিট কার্ডের নম্বর মেলায়, গোয়েন্দাদের সন্দেহ, যাঁদের অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, সেই চাকরিপ্রার্থীরা কেউই যোগ্য নন। 

বুধবার রাতে নিউটাউন থেকে প্রদীপ সিংকে গ্রেফতার করে CBI। বৃহস্পতিবার সল্টলেকে তাঁর অফিসে তল্লাশি চালান গোয়েন্দারা। CBI সূত্রে দাবি, নাকতলার কাছে প্রদীপ সিংহের একটি কম্পিউটার সেটআপ রয়েছে। সেই কম্পিউটার থেকে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা পাওয়া গেছে। এছাড়াও মিলেছে প্রচুর মেল আইডি ও ফোন নম্বর। CBI সূত্রে দাবি, উদ্ধার হওয়া অ্যাডমিট কার্ডের নম্বরগুলির একটি তালিকা তৈরি করা হচ্ছে। যাঁদের নাম রয়েছে, তাঁরা নিয়োগের পরীক্ষায় আদৌ ফেল করেছে, না পাস করেছে, তা দেখা হবে। তালিকার মধ্যে অযোগ্য হয়েও, কেউ চাকরি পেয়েছেন কিনা, সেটাও খতিয়ে দেখবেন গোয়েন্দারা। কোনও অযোগ্য চাকরি প্রার্থী বেআইনিভাবে শিক্ষকতার চাকরি পেয়ে থাকলে সেক্ষেত্রে কোনওরকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা। যদি হয়ে থাকে, তাহলে টাকা নগদে না অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়েছিল? নগদে টাকা দেওয়া হলে, সেটা কার মাধ্যমে কোথায় কীভাবে পৌঁছেছিল? অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হলে, সেটা কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর পেতে চাইছে CBI। যেসব চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে, তারাও এখন CBI স্ক্যানারে। 

আরও পড়ুন: Abhishek Banerjee: পঞ্চায়েতে পাখির চোখ চা-বলয়, তৃণমূলের ভোট প্রচারে জনসভা অভিষেকের

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'মদের দোকান ছাড়া আর কিছু করেনি...', চৈতন্যধামে গিয়ে তৃণমূল ও বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর, ঘোষণা করলেন কিছু প্রকল্পেরও
'মদের দোকান ছাড়া আর কিছু করেনি...', চৈতন্যধামে গিয়ে তৃণমূল ও বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর, ঘোষণা করলেন কিছু প্রকল্পেরও
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
Rekha Patra Ill: সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?
সঙ্কটজনক রেখা পাত্র, ভেন্টিলেশনে রয়েছেন, নেই মুভমেন্ট, ফসফরাসজাতীয় কীটনাশক থেকেই কি বিষক্রিয়া বিজেপি বিধায়কের?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget