এক্সপ্লোর

SSC Scam Case: 'বাচ্চাকে কী খেতে দেব ?' কেউ বলছেন, 'বাড়িতে বৃদ্ধ মা-বাবা, ওষুধ কিনে দিতে হয়'; চোখের জল বাঁধ মানছে না চাকরিহারাদের !

Supreme Court Verdict : দুর্নীতির খেসারত চোখের জল দিয়ে দিতে হচ্ছে হাজার হাজার যুবক-যুবতীকে।

কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও গৌতম মণ্ডল, কলকাতা : বাড়িতে ছোট্ট বাচ্চা, বয়স্ক মা-বাবা, কারও পড়াশোনা, তো কারও চিকিৎসার খরচ। আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! কীভাবে শোধ করবেন EMI? কীভাবে সামলাবেন ঋণের বোঝা? বুঝেই উঠতে পারছেন না তাঁরা। আজকের এই পরিস্থিতির জন্য় রাজ্য় সরকারকেই দায়ী করছেন অসহায় চাকরিহারারা।

কারও বাড়িতে রয়েছে ছোট্ট সন্তান ! কারও বাড়িতে বৃদ্ধ মা-বাবা ! কারও ঘাড়ে লোনের EMI-এর বোঝা ! এই পরিস্থিতিতে রাতারাতি চলে গেল একমাত্র সম্বল চাকরিটা !

স্বামী-স্ত্রী দীপঙ্কর আদক এবং শিপ্রা বিশ্বাস। একই স্কুলে চাকরি করতেন। বাড়িতে রয়েছে এক সন্তান। বৃহস্পতিবার দুর্নীতির কারণে গোটা প্য়ানেল বাতিল হয়ে যাওয়ায় চাকরি গেছে দু'জনেরই। বাড়িতে ছোট্ট সন্তান রয়েছে। রাতারাতি মাথায় আকাশ ভেঙে পড়েছে দম্পতির।

দীপঙ্কর আদক বলেন, সবচেয়ে বেশি চিন্তিত ছেলের জন্য়। ছেলেটার কী হবে! যতদিন না নিয়োগ হবে, আমি খাব কী?" অন্যদিকে, শিপ্রা বিশ্বাস বলেন, "কী করব জানি না। বাবা মা রয়েছে, তাদের ওষুধ পত্র কেনা, সবই আমাদের ওপর নির্ভরশীল। এখন কী করব জানি না।"

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে ক্লাস নিতে নিতে কয়েকজন জানতে পারেন, তাঁদের চাকরি আর নেই ! এক চাকরিহারা বলেন, "মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কাল থেকে কী করব! পরিবার নিয়ে ভেসে যাওয়ার অবস্থা। ঋণ কীভাবে শোধ করব ! পরিবারকে কীভাবে রাখব ?"

কে ভেবেছিল এই পরিণতি হবে ! কেউ ঘর বেঁধেছেন, কেউ আবার চাকরি পেয়ে নিয়েছিলেন গৃহঋণ। কোথা থেকে EMI দেবেন, ভেবে কুলকিনারা পাচ্ছেন না। চাকরিহারা প্রতাপ রায়চৌধুরী বলেন, "আমার ৩ বছরের বাড়িতে বাচ্চা আছে। আমার বাচ্চাকে কী খেতে দেব জানি না। সর্বনাশ হয়ে যাবে আমাদের। মাথার ছাদ চলে যাবে। আমাদের বাচ্চা নিয়ে পথে নামতে হবে।"

ইউনিভার্সিটির টপার। বাড়ি উত্তর ২৪ পরগনায়। চাকরি পেয়েছিলেন উত্তর দিনাজপুরের স্কুলে। পুরো প্য়ানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন সেই কৃষ্ণমৃত্তিকা নাও। তিনি বলেন, "আজকের দিনের পর আমি জানি না আমার কী হবে। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি রাজ্য়পালের হাত থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরেও যদি আমায় প্রমাণ করতে হয় আমি যোগ্য় না অযোগ্য়, আমার কিছু বলার নেই।"

এমন অনেকের চাকরি গেছে, যাঁরা বাড়িতে একমাত্র রোজগেরে। তাঁদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে ! অপর এক চাকরিহারা বলছেন, "আমাদের বাড়িতে বৃদ্ধ মা-বাবা, শিশু, প্রত্য়েককে আজকে ওষুধ কিনে দিতে হয়। তাহলে আজকে আমরা কোথায় যাব?" 

একদলের দুর্নীতির খেসারত চোখের জল দিয়ে দিতে হচ্ছে হাজার হাজার যুবক-যুবতীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget