এক্সপ্লোর

Supreme Court: ফর্ম জমা দিচ্ছেন দাগিরাও? নিয়োগে স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন, আদালতে ভর্ৎসিত SSC, পরীক্ষা কি পিছিয়ে যাবে?

SSC Case: প্রায় ২৬ হাজার বাতিলের পর নিয়োগপ্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, গোড়া থেকে তার উপর জোর দিয়ে আসছে আদালত।

কলকাতা: নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত স্কুল সার্ভিস কমিশন (SSC). নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। আগেও একাধিক বার কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। কমিশন নিজের দায়িত্ব পালন করেনি বলেই এত বড় দুর্নীতি হয়েছে বলে জানানো হয়েছিল। আজকের এই পর্যবেক্ষণও রাজ্য এবং কমিশনের জন্য অস্বস্তি তৈরি করল। (Supreme Court)

প্রায় ২৬ হাজার বাতিলের পর নিয়োগপ্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, গোড়া থেকে তার উপর জোর দিয়ে আসছে আদালত। কিন্তু বৃহস্পতিবার শুনানি চলাকালীন কমিশনের ভূমিকায় ফের অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতিরা। আদালত জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন, টেন্টেড বলে চিহ্নিত নন যাঁরা, যাঁরা স্কুলে চাকরি করছেন এবং আদালতের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে কাট অফ মার্কস হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ৪৫ শতাংশ নম্বরই কার্যকর হবে। (SSC Case)

আদালত পরিষ্কার জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি অনুযায়ীই ফর্ম ফিলআপ করতে পারবেন তাঁরা। ২০২৫ সালের ৫০ শতাংশ কাট অফ মার্কস এঁদের ক্ষেত্রে কার্যকর হবে না। কর্মরত শিক্ষক-শিক্ষিকারা ফর্ম ফিলআপের জন্য আরও সাত দিন সময় পাবেন। প্রয়োজনে যদি পরীক্ষার দিন পিছোতে হয়, তাও SSC-কেই করতে হবে। 

এদিন শুনানি চলাকালীন যোগ্য প্রার্থীরা জানান, টেন্টেড বা দাগিরাও ফর্ম জমা দিয়েছেন। আদালতের নির্দেশ মানা হচ্ছে না। এতে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বলা হয়, “স্বচ্ছতার জন্যই তো ২০১৬ সালের প্যানেল বাতিল হয়েছিল? সত্যি যদি এমনটা হয়, তা দুর্ভাগ্যজনক। এমনটা যেন না হয়। স্বচ্ছতার জন্য আদালত যা বলেছে, তা মেনে চলতে হবে।” টেন্টেড এবং ননটেন্ডেড তালিকা কেন প্রকাশ করা হল না, আবারও সেই প্রশ্ন উঠছে।

পরীক্ষা পিছনোর জন্য আর্জি জানিয়েছিলেন যোগ্য প্রার্থীরা। জানিয়েছিলেন, আদালতের নির্দেশে স্কুলের কাজও করতে হচ্ছে তাঁদের। সেক্ষেত্রে পুজোর পর পরীক্ষা হলে সুবিধা হবে। সেব্যাপারে হস্তক্ষেপ না করেনি আদালত। বরং কমিশনই এব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়।

অন্য দিকে, SSC গ্রুপ সি মামলায় আদালতে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI. আদালতে খামবন্ধ অবস্থায় ভিডিও ফুটেজ জমা দিয়েছে তারা। তদন্তকারীরা জানিয়েছেন, প্যানেলের তালিকা প্রকাশের দুই সপ্তাহ আগের ফুটেজ পাওয়া গিয়েছে। বৈঠকে পাঁচ জন দুর্নীতি নিয়ে কথা বলেছেন। পরীক্ষা না দিয়ে কী ভাবে পাস করানো যায়, সেই নিয়ে কথা হয়। বৈঠকে থাকা পাঁচ জনের কণ্ঠস্বরের নমুনা নিতে চাইলে, CBI-কে অনুমতি দিয়েছে আদালত। নমুনা সংগ্রহের প্রক্রিয়া ভিডিও করে রাখতে হবে বলে জানানো হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget