এক্সপ্লোর

SSC Scam: প্রোমোটিংয়ের কারবারে জড়িত ধৃত শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কাও? তথ্য সংগ্রহ ইডির! 

Shantanu Property: সূত্রের খবর, যে প্রোমোটিংয়ের ব্যবসায় যুগ্মভাবে জড়িত রয়েছেন শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়। শুধু হাওড়া নয়, চন্দননগরেও প্রোমোটিং কারবারে জড়িত রয়েছেন তিনি।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: হাওড়া (Howrah) ও চন্দননগরে (Chandannagar) প্রোমোটিংয়ের (Promoting) কারবারে জড়িত ধৃত শান্তনু বন্দোপাধ্যায়ের (Shantanu Banerjee) স্ত্রী প্রিয়ঙ্কা (Priyanka Banerjee)। তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স, আবাসন। স্থানীয় সূত্রে দাবি, সেখানেও পরোক্ষভাবে বিনিয়োগ করেছেন, বহিষ্কৃত তৃণমূল নেতা। সূত্রের খবর, ওই সমস্ত প্রোমোটিং কারবার সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছে ইডি (ED)। 

ব্যান্ডেলে বাংলো, বলাগড়ে ধাবা-হোম স্টে। জামালপুরে বেনামে বালি খাদান। এভাবেই পেঁয়াজের খোসার মতো একে একে হদিশ মিলেছে, নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির। শান্তনুর আধিপত্য ছড়িয়ে রয়েছে হাওড়াতেও। 

এবার সেখানে হদিশ মিলল নির্মীয়মাণ মার্কেট কমপ্লেক্সের। সূত্রের খবর, যে প্রোমোটিংয়ের ব্যবসায় যুগ্মভাবে জড়িত রয়েছেন শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়। শুধু হাওড়া নয়, চন্দননগরেও প্রোমোটিং কারবারে জড়িত রয়েছেন তিনি। খবর, শান্তনুর অঙ্গুলিহেলনেই দু-জায়গায় বিনিয়োগ করেছেন তাঁর স্ত্রী।

হাওড়ার আমতা-জগৎবল্লভপুর এলাকার মাঝামাঝি মুন্সীর হাট বাজার। এখানেই তৈরি হচ্ছে তিনতলা এই মার্কেট কমপ্লেক্স। যার নীচের তলার দোকান ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। মার্কেট তৈরি হয়েছে শঙ্করহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাখহরি ঘোষের পরিবারিক জমিতে। শঙ্করহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা এবং উপপ্রধান রাখহরি ঘোষ বলেন, 'রাজনৈতিক সূত্রে শান্তনুকে চিনতাম, প্রিয়ঙ্কাকে রেজিস্ট্রি অফিসেও দেখেছি। তবে প্রিয়ঙ্কা যে শান্তনুর স্ত্রী, জানতাম না।'  

আরও পড়ুন, স্বামীর বহু কোটির সম্পত্তি জানতেন? চিনতেন কুন্তলকে ? মুখ খুললেন শান্তনুর স্ত্রী

চন্দননগরে ইতিমধ্যেই শান্তনুর ১৮০০ বর্গফুটের ফ্ল্য়াটের হদিশ মিলেছে। সূত্রের দাবি, সেই চন্দননগরেই পার্টনারশিপে, আবাসন তৈরির পরিকল্পনা নিয়েছিলেন শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কা। সত্য পীরতলায়, এই জমিতে তৈরি হওয়ার কথা 'ঐশানী' অ্যাপার্টমেন্ট নামে বহুতলের। বাকি দুই অংশীদের পাশাপাশি, বিভিন্ন নথিতে ছবি ও সই রয়েছে শান্তনুর স্ত্রী প্রিয়ঙ্কার। সূত্রের খবর, হাওড়া, চন্দননগরের মার্কেট ও প্রস্তাবিত আবাসনের তথ্য রেজিস্ট্রি অফিসের কাছ থেকে সংগ্রহ করেছে ইডি। 

এদিকে, এবিপি আনন্দ মুখোমুখি হয়েছিল শান্তনুর স্ত্রীর। তাঁর দাবি, স্বামীর যদি এত সম্পত্তি থাকত তিনি জানতেন। প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তদন্ত চলছে, সময় সাপেক্ষ ব্যাপার, ধীরে ধীরে সব সত্য আসবে সামনে। যদিও প্রিয়ঙ্কা বলেন, তিনি চেনেন কুন্তল ঘোষকে, তবে পাড়ার ছেলে হিসেবে।                                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget