এক্সপ্লোর

SSC Hunger Strike Withdrawn: SSC ভবনের সামনে থেকে অনশন তুলে নিলেন চাকরিহারারা, এবার নামবেন গণস্বাক্ষর সংগ্রহে

Kolkata News: সল্টলেকে SSC ভবনের সামনে অনশনরত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস গতকাল অসুস্থ হয়ে পড়েন।

কলকাতা: কলকাতায় স্কুল সার্ভিস কমিশনের দফতরের বাইরে থেকে অনশন প্রত্যাহার করলেন চাকরিহারারা। চারদিনের মাথায় আচার্য সদন থেকে অনশন তুলে নেওয়া হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরও অনশন অব্যাহত ছিল। তিন জন অনশনে বসেছিলেন। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছিলেন। কিন্তু SSC ভবনের সামনে থেকে রবিবার অনশন প্রত্যাহার করা হল। এবার জেলায় জেলায় গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে নামতে চলেছেন চাকরিহারারা। (SSC Hunger Strike Withdrawn)

সল্টলেকে SSC ভবনের সামনে অনশনরত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস গতকাল অসুস্থ হয়ে পড়েন। রাত ১.৩০টা নাগাদ মাথা ঘুরে পড়ে যান তিনি। পুলিশের সাহায্য় চাইলে কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। অসুস্থ চিকিৎসককে সতীর্থরা মিলে তাঁকে সল্টলেক সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে অনশন তুলে নিতে বলেন। ডানদিকের কিডনিতে কিছু সমস্যা আছে সুমনের। তাঁকে USG করতে বলা হয়। (Kolkata News)

তার পরও অনশনের সিদ্ধান্তে অনড় ছিলেন চাকরিহারারা। কিন্তু একবারও অনশনমঞ্চে সরকারের কেই আসেনি বলে অভিযোগ করেন চাকরিহারারা। তাঁদের বক্তব্য, "মাননীয়া মুখ্যমন্ত্রী কতটা নির্মম ভাবুন। আমদের বক্তব্য একটাই, যোগ্যদের তালিকাটা দিয়ে দিন। মিরর ইমেজ প্রকাশ করে রিভিউ পিটিশন দিয়ে যোগ্যদের চাকরিটা বাঁচান। দুর্নীতি হয়েছে, তার জন্য আমাদের পরিবার ভেসে যাবে! আমাদের ঋণ আছে, অসুস্থ বাবা -মা আছেন, আমরা কোথায় যাব?"

কসবায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পর, বৃহস্পতিবার সল্টলেকে আচার্য সদনের বাইরে ধর্নায় বসেন চাকরিহারারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনশন শুরু করেন তাঁদের এক প্রতিনিধি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা সেখান থেকে নড়বেন না বলে জানিয়েছিলেন। কিন্তু শুক্রবার করুণাময়ী থেকে মিছিল করে SSC ভবনের সামনে এসে পৌঁছন চাকরিহারাদের একাংশ। রাতভর সেখানেই অবস্থান করেন। কিন্তু ভোর হতেই পরিস্থিতি পাল্টে যায়। 

জানা গিয়েছে, ভোরের আলো ফুটতে না ফুটতেই রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। তুলে দেওয়া হয় ব্যারিকেড। ফলে চাকরিহারাদের অবস্থান উঠে যায়। চাকরিহারারা জানান, SSC ভবনের সামনে থেকে উঠে গিয়ে গান্ধীমূর্তির পাদদেশ থেকে সরে যাচ্ছেন তাঁরা। রবিবার সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ। হাইকোর্টের অনুমতি নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে ইতিমধ্যেই অবস্থান করছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। তাই পুলিশ তাঁদের অন্যত্র সরে যেতে বলে, এমনটাই দাবি চাকরিহারাদের। এরপরেই ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেন চাকরিহারারা। অবস্থানের পাশপাশি পরবর্তী কর্মসূচি ঠিক করতে সকাল থেকে বৈঠকে বসেছেন সকলে।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget