এক্সপ্লোর

Supreme Court: ‘নজর থাকবে ‘দাগি’দের উপর, রেজাল্ট বেরনোর পর কিছু দেখলে জানাতে হবে’, SSC মামলায় আদালত

SSC Case: এই মামলায় আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে। 

বিজেন্দ্র সিংহ, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল বেরনোর পরও নজর থাকবে 'দাগি'দের উপর। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও দাগি প্রার্থ ছাঁকনি গলে চাকরি পাচ্ছেন কি না, নজর রাখা হবে। সফলদের তালিকায় কোনও দাগি ঢুকে পড়েছেন কি না, তা আদালতকে জানাতেও বলা হল মামলাকারীদের। এই মামলায় আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে। অন্য দিকে, আজই রাস্তায় নেমেছেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। অভিযান শুরু হতেই পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। (SSC Scam Case)

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে একাধিক মামলা ওঠে। সেখানে আদালত জানায়, ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হয়ে গিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল বেরোবে। কোনও দাগি প্রার্থী যেন পরীক্ষায় অংশ না নিয়ে থাকেন, কোনও দাগিকে যেন নিয়োগও না করা হয়। যে ব্যবস্থা করা হয়েছে, তার ফাঁক গলে যেন এমনটা না ঘটে। মামলাকারীদেরও নজর রাখতে বলা হয়। (Supreme Court)

নতুন করে SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরীক্ষা হয়ে গিয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। তার আগে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মামলার শুনানি চলাকালীন, আবেদনকারীদের নির্দেশ দিয়ে আদালত বলে, "ফল বেরনোর পরও দাগিদের উপর নজর থাকবে। কোনও দাগি প্রার্থী ছাঁকনি গলে চাকরি পেলেন কি না, রাখা হবে নজর। রেজাল্টর পর সফলদের তালিকায় কোনও দাগি আছেন কি না, তা জানাতে হবে আদালতকে।" 

আদালতে SSC-র প্রতিনিধি যদিও জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া থেকে সমস্ত দাগি প্রার্থীদের বাদ দেওয়া হয়। সুষ্ঠ ভাবেই পরীক্ষা হয়েছে। আদালত গোড়াতেই জানিয়েছিল, কোনও দাগি প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তাই ফলাফল বেরনোর পর যদি তেমন কিছু ধরা পড়ে, সেক্ষেত্রে আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। ২৬ নভেম্বর শুনানি চলাকালীন বিষয়টি নিয়ে শুনানি হবে সেক্ষেত্রে।

দীর্ঘ টানাপোড়েনের পর সম্প্রতিই SSC পরীক্ষা হয়েছে। তবে এখনও উদ্বেগ কাটছে না চাকরিপ্রার্থীদের। এখনও তাই প্রতিবাদ জানিয়ে চলেছেন তাঁরা। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে লাগাতার সওয়াল করে চলেছেন। অন্য দিকে, প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য TET পরীক্ষা বাধ্যতামূলক করার প্রতিবাদেও সরব হয়েছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। সেই নিয়ে সম্প্রতি রাস্তায়ও নামেন শিক্ষক-শিক্ষিকারা।  কেন্দ্র-রাজ্য দুই পক্ষকেই নিশানা করেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget