এক্সপ্লোর

SSC Scam: সব্য়সাচীর আচরণে দোষ দেখতে পেলেন না ফিরহাদও, শুভেন্দু বললেন, 'ওকে মমতা পাঠিয়েছে' !

Firhad Supports Sabyasachi: সব্যসাচীর পাশে ফিরহাদ, নিশানা শুভেন্দুর

হিন্দোল দে, আবির দত্ত ও জয়ন্ত পাল, কলকাতা: লাথি-ঘুষি-হেলমেট দিয়ে মার! বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছে ক্য়ামেরায়। তারপরও, তাঁদের বিরুদ্ধে আইনি ব্য়বস্থা নেওয়া তো দূর অস্ত, দাপুটে তৃণমূল নেতার পাশেই দাঁড়াল পুলিশ। সব্য়সাচী দত্তর আচরণে কোনও দোষ দেখতে পেলেন না পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও! 

সুপ্রতিম সরকার, এডিজি (দক্ষিণবঙ্গ) বলেন, এটা 'অন রেকর্ড' ক্লিয়ার করে দিতে চাই প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। চাকরিহারা আন্দোলনকারী সুমন বিশ্বাস বলেন, পুলিশ কি সব্যসাচী দত্তকে ভয় পায়? ইট তুলে হুমকি।হেলমেট দিয়ে বেধড়ক মার। লাথি-ঘুষি। বৃহস্পতিবার সকালে বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের এই আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছে ক্য়ামেরায়। তারপরও, আইনি ব্য়বস্থা নেওয়া তো দূর অস্ত, দাপুটে তৃণমূল নেতার পাশেই দাঁড়াল পুলিশ। সুপ্রতিম সরকার, এডিজি (দক্ষিণবঙ্গ) বলেন,তিনি (সব্যসাচী দত্ত) বিকাশভবনে একটি কাজে যাচ্ছিলেন। এটা কি আমার আইনি অধিকারের মধ্য়ে পড়ে আমি তাঁকে রাস্তায় আটকে দেব? এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্য়র যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেনস্থা করা হয়। 

মার খেল যাঁরা, দোষ হল তাঁদেরই! আন্দোলনকারী চাকরিহারা  চিন্ময় মণ্ডল বলেন,তিনি (সব্যসাচী দত্ত) তো সরকারেরই একজন। যে দলের সরকার সেই দলেরই একজন জনপ্রতিনিধি। ওই জন্যই হয়তো কোনও ব্যবস্থা হবে না। আর উনি (সব্যসাচী দত্ত) তো এখানে শুধু দিনেরবেলা এসেছেন তা নয়, রাতেও দেখেছি উনি বাইকে করে অনেককে নিয়ে এসেছেন এবং তাঁরা এখান থেকে বাইকে করে চলে যাচ্ছে। অনুগামীরা গুণ্ডামি করল!চাকরিহারারা মার খেল আর সংবাদমাধ্য়ম প্রশ্ন করায় এবিপি আনন্দর সাংবাদিককে ধাক্কা মারলেন সব্য়সাচী দত্ত...ধাক্কা মেরে এবিপি আনন্দর বুমও সরিয়ে দিলেন!...হেনস্থা করা হল টিভি নাইন বাংলার রিপোর্টারকেও! রক্তাক্ত হলেন টিভি নাইন বাংলার ক্য়ামেরাম্য়ান। কিন্তু তারপরও সব্য়সাচী দত্তর আচরণে কোনও দোষ দেখতে পাচ্ছন না পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও!পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেন, স্থানীয় মানুষ প্রতিবাদ করছে যে, আপনারা রাস্তা আটকে রেখে দিয়েছেন। আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে! 

 বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, 'এই সব্যসাচীর কোনও কাজ ছিল না, ওকে মমতা পাঠিয়েছে।  ওকে এসব নোংরামি করে, গুন্ডামি করে নম্বর বাড়াতে হবে।' চাকরিও গেল! মারও খেল!এবার পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলাও করল!সূত্রের খবর,আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত একাধিক ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সুপ্রতিম সরকার এডিজি (দক্ষিণবঙ্গ)বলেন, উস্কানি দিয়েছেন। পুলিশকে মেরেছেন। সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাঁদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। চাকরিহারা সুমন বিশ্বাস বলেন, পুলিশ আমাদের নামে সুয়োমোটো মামলা করেছে। ১৭ জন। তাহলে পুলিশ কেন সব্যসাচী দত্ত-সহ গুন্ডা যারা হেলমেট দিয়ে, তাঁর নিরাপত্তারক্ষী তাঁরা যেভাবে পায়ের উপর লাথি মেরেছে। কেন ব্যবস্থা নিল না? সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
Trinamool Bank Account:
"যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক", তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি

ভিডিও

Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget