এক্সপ্লোর

Teachers Protest: শিক্ষক পেটালো পুলিশ! কাল রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালনের ডাক আন্দোলনকারীদের, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আবেদন

SSC Teachers Protest:মাসের পর মাস, বছরের পর দিনরাত পড়াশোনা করে চাকরি পেয়েছিলেন। কিন্তু SSC দুর্নীতি এদের জীবন তছনচ করে দিয়েছে।

কলকাতা: চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযানে ধুনধুমার। রাত বাড়তেই আন্দোলনে তুলতে মার পুলিশের। চলল লাঠি। রক্তাক্ত চাকরিহারা শিক্ষকরা। এমন ছবিও প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় যে লাঠি দিয়ে পুলিশি অ্যাকশন চলে, মারধরের প্রাবল্যে দু'ভাগে ভেঙে গিয়েছে সে লাঠি। অন্যদিকের চিত্র, রক্তাক্ত শিক্ষকরা। মাথা-পা-হাত রক্তে রাঙা দেহ।                                  

মাসের পর মাস, বছরের পর দিনরাত পড়াশোনা করে চাকরি পেয়েছিলেন। কিন্তু SSC দুর্নীতি এদের জীবন তছনচ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরিহারারা। সকাল থেকেই এনিয়ে উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। বিকাশ ভবনে শান্তিপূর্ণ অবস্থানে বসা সেই চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা করল পুলিশ। কারও মাথা ফাটল। এখানেও, চাকরিহারা শিক্ষকদের পিটিয়ে লাঠি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। আর সেই প্রেক্ষাপটেই এবার রাজ্যজুড়ে আন্দোলন ডাক দেওয়া আন্দোলনকারীদের তরফে।

তাঁদের তরফে বলা হয়, 'অনেক শিক্ষক হাসপাতালে আছে। এঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। একজনের চোখে এমন আঘাত করেছে, জানি না সেই চোখ আদৌ ঠিক হবে কি না। অনেক শিক্ষকের হাত, পা ভেঙে দিয়েছে। জীবনে বাঁচার লড়াই করছেন তাঁরা। পুলিশ চাইছে একদম মেরে ফেলতে। পুলিশ শিক্ষকদের মেরে পর্যন্ত ওদের লাঠি ভেঙে দিয়েছে। আমরা কাল অর্থাৎ শুক্রবার গোটা বঙ্গবাসীকে, সকল সাধারণ নাগরিকদের আবেদন জানাচ্ছি, তাঁরা যেন এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমাদের পাশে থেকে কাল রাস্তায় নামেন। কাল যেন সকলে ধিক্কার দিবস পালন করে। কাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানাচ্ছি।'                                                      

নেতাজি ইন্ডোরে আশ্বাস মিললেও, DI অফিসে গিয়ে জুটেছিল পুলিশের লাথি....আর, এবার বিকাশ ভবনে এসে জুটল লাঠি-ঘাড়ধাক্কা। 

ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষকদের ওপর বিধাননগর পুলিশের লাঠিচার্জ নিয়ে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ই-মেলে অভিযোগ আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়ের। বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক আদালত, আর্জি আইনজীবীর। শুক্রবার এই নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget