এক্সপ্লোর

Teachers Protest: "হঠাৎ এসে মারতে শুরু করল, মাটিয়ে লুটিয়ে পড়ি'' দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় চাকরিহারা শিক্ষক

Kolkata News: চাকরি ফেরত চেয়ে রাস্তায় নেমে, শাসক দল, পুলিশের হাতে মার খেয়ে রক্তাক্ত শিক্ষকরা। তবু আন্দোলনে অনড়। 

কলকাতা: বিকাশভবনে পুলিশের মারে চোখে আঘাত এক চাকরিহারা শিক্ষকের (Teachers Protest), এমনটাই অভিযোগ আন্দোলনকারী ওই শিক্ষকের। চাকরি তো হারিয়েছেন এবার চোখ বাঁচানোর লড়াই শুরু। অভিযোগ, যারা মেরেছে কারোর পরনে পুলিশের পোশাক ছিল না। পুলিশের বেধড়ক মারধরে চোখ নষ্টের অভিযোগ চাকরিহারা শিক্ষকের।

দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা  গতকাল ফের চাকরিহারা শিক্ষকদের ওপর চলে লাঠি, লাথি। বৃহস্পতিবার এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে বিকাশভন চত্বর। চাকরি ফেরত চেয়ে রাস্তায় নেমে, শাসক দল, পুলিশের হাতে মার খেয়ে রক্তাক্ত শিক্ষকরা। তবু আন্দোলনে অনড়। ক্লাসরুমে যাঁদের থাকার কথা আজ তাঁরা হকের চাকরি ফেরতের দাবিতে রাস্তায়। দক্ষিণ ২৪ সুভাষনগর হাইস্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক রজত হালদার। বিকাশভবন অভিযানে গুরুতর চোট পেয়েছেন বাঁচোখে। পড়েছে ৩টে সেলাই। আক্রান্ত চাকরিহারা শিক্ষক রজত হালদার বলেন, "পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করেছে। আমরা সেই সময় বসে ছিলাম। বিকাশ ভবনের কর্মচারীরা তখন বেরিয়ে যাচ্ছেন। পুলিশে আন্দোলন কব্জা করে নিয়েছে। আমরা একটা পাঁচিলের ধারে বসেছিলাম। হঠাৎ দেখলাম দুজন অতর্কিতে এলেন। তাঁদের কারোরই পরনে পুলিশের পোশাক ছিল না। জিন্স টিশার্ট পরা। ফাইবারের স্টিক হাতে এলেন। আমি বসেছিলাম আর একজন আমার পাশে, আরেকজন দাঁড়িয়ে ছিলেন। ফলে যিনি দাঁড়িয়ে ছিলেন তার পায়ে সরাসরি আঘাত লেগেছে। আমি বসে থাকায় চোখে। একসঙ্গে দুজনেই মেরেছে লাঠি দিয়ে। রীতিমতো মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লাম। বাঁ চোখের উপরে তিনটে সেলাই পড়েছিলাম। প্রথমে দেখতে পারছিলাম না। এখন ঝাপসা দেখছি। একজন পুলিশ অফিসার বলছেন, মৃদু লাঠিচার্জ করেছি। এটা মৃদু লাঠিচার্জের নমুনা!''           

শুধু শিক্ষক-শিক্ষিকাদের লাঠিপেটা আর গলাধাক্কা দেওয়াই নয়, তাঁদের বিরুদ্ধে এবার স্বতঃপ্রোণদিত মামলাও রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে, সরকারি কর্মচারীদের আটকে রেখে বিক্ষোভ দেখানোর ঘটনায়, ১৭ জন চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করেছে বিধাননগর কমিশনারেট। বৃহস্পতিবার সকালে পুলিশের সামনেই চাকরিহারা শিক্ষকদের লাথি মারে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীরা। এমনকি হেলমেট দিয়ে পিটিয়েছিল বলে অভিযোগ। আন্দোলনকারীদের অভিযোগ, তাঁরা যখন শাসকদলের লোকজনের হাতে আক্রান্ত হচ্ছিলেন, তখন পুলিশের কোনও তৎপরতা দেখা যায়নি। কিন্তু সেই পুলিশই একেবারে নিজেদের উদ্যোগে আক্রান্ত শিক্ষকদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget