এক্সপ্লোর

North 24 Parganas News: নারী-সুরক্ষায় অভিনব উদ্যোগ, মহিলাদের নিরাপত্তায় ‘বসিরহাট উইনার্স বাহিনী’

স্কুল-কলেজের সামনে থেকে জনবহুল এলাকা ইভটিজিং (Eveteasing), শ্লীলতাহানি রুখতে প্রস্তুত ‘বসিরহাট উইনার্স বাহিনী’ (Basirhat Winners Force) ।

সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, বসিরহাট: নারী নিরাপত্তা (Women Security) বাড়াতে বিশেষ উদ্যোগ বসিরহাট জেলা পুলিশের (Basirhat District Police)। তৈরি হল ১৩ জন মহিলা পুলিশের একটি দল। নারী-সুরক্ষা সুনিশ্চিত করতে বসিরহাট (Basirhat) শহরে বিভিন্ন এলাকায় বাইকে নজরদারি চালাবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী।

বিশেষ মহিলা পুলিশ ফোর্স: পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট, চোখে সানগ্লাস, মহিলাদের হেনস্থা রুখতে রাস্তায় নামল বিশেষ মহিলা পুলিশ ফোর্স। স্কুল-কলেজের সামনে থেকে জনবহুল এলাকা ইভটিজিং (Eveteasing), শ্লীলতাহানি রুখতে প্রস্তুত ‘বসিরহাট উইনার্স বাহিনী’ (Basirhat Winners Force) । বসিরহাট উইনার্স বাহিনীর সদস্য রমা প্রামাণিক বলেন, “মহিলারা মাঝেমাঝেই ইভটিজিংয়ের শিকার হন। আমরা খবর পেলেই পৌঁছে যাব। বিভিন্ন জায়গায় টহল দেব।‘’

নারী হেনস্থা রুখতে পদক্ষেপ: পুলিশ সূত্রে দাবি, প্রায় প্রতিদিনই বসিরহাট জেলা পুলিশের (Basirhat Police) কাছে ইভটিজিং-সহ নারী হেনস্থার একের পর এক অভিযোগ জমা পড়ছে। সেই কারণে বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ প্রশিক্ষণ( Special Training) দিয়ে তৈরি করা হয়েছে এই বাইক বাহিনী।

বসিরহাট উইনার্স বাহিনী: শুক্রবার মহিলা পুলিশের টহলদারি বাহিনীর সূচনা করেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্ত। উপস্থিত ছিলেন বসিরহাট জেলা পুলিশ সুপার জবি থমাস সহ অন্য পুলিশ আধিকারিকরা। দক্ষিণবঙ্গে এডিজি সিদ্ধিনাথ গুপ্ত বলেন, “সরকার মহিলাদের নিরাপত্তায় জোর দিচ্ছে। ইভটিজিং রুখতেই এই ব্যবস্থা করা হচ্ছে।‘’ বসিরহাট জেলা পুলিশ সূত্রে খবর, ১৩ জন মহিলা পুলিশকে নিয়ে তৈরি এই ‘বসিরহাট উইনার্স বাহিনী’। একটি বাইকে দু’জন করে মোট ছটি বাইক প্রতিদিন টহল দেবে অলি-গলি থেকে জনবহুল এলাকায়। 

স্ত্রীকে খুনের অভিযোগে পলতায় গ্রেফতার বায়ুসেনা অফিসার। খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, তদন্তে এক যুবকের সঙ্গে বায়ুসেনা অফিসার অমর লালের স্ত্রী রঞ্জনা দেবীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানা যায়। এই নিয়ে কানপুরের বাড়িতে বেশ কয়েকবার অশান্তি চরমে ওঠে। এমনকি পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়। পুলিশের দাবি, গতকাল দুপুর ৩টে নাগাদ অফিস থেকে ফেরেন বায়ুসেনা অফিসার। খুনের ঘটনায় দুই মেয়ের বয়ানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। অফিস থেকে ফিরে বাবা তাদের মোবাইল ফোনে ব্যস্ত রেখেছিল বলে দাবি। এমনকি বিকেলে পার্কে যাওয়ার সময় পাশের ঘরে থাকা মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি বায়ুসেনা অফিসারের কন্যাদের। এরপর সন্ধেয় মেয়েদের নিয়ে পার্ক থেকে ফিরে স্ত্রীর মৃতদেহ দেখতে পান বলে দাবি করেন বায়ুসেনা অফিসার। 

আরও পড়ুন: South 24 Pargana News: জোড়া খুনে ধুন্ধুমার মগরাহাট, গাড়িতে আগুন, পুলিশকে ঘিরে বিক্ষোভ

সেরা শিরোনাম

Baranagar Incident: আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
আপনার মেয়ে কি খুব গেম খেলতেন ? এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা, বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget