এক্সপ্লোর

Madan Mitra: গোপাল সাহাকে ধমক সৌগতর, গোপালের পাশে দাঁড়িয়ে সৌগতকে পাল্টা আক্রমণ মদন মিত্রের

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে কামারহাটির চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল সাহাকে ভর্ৎসনা করেছিলেন সৌগত রায়! এবার দুর্নীতি ইস্যুতে পাল্টা তাঁকে আক্রমণ শানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এবার বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে গোপাল সাহাকে ধমক দিলেন সৌগত রায়। সেই ভিডিও ইতিমধ্য়েই ভাইরাল। খোদ সাংসদই তুললেন তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা থেকে পুর-পরিষেবা না মেলার অভিযোগ। সৌগত রায়ের মুখে শোনা গেল পুরসভার ইঞ্জিনিয়ার তমাল দত্তর নামও। সাংসদের প্রশ্ন, তমাল দত্ত কোন মহাপুরুষ যে পুরসভা থেকে কোনও পরিষেবা পেতে গেলে তাঁর অনুমতি নিতে হয়? সৌগত রায়ের মন্তব্য নিয়ে কটাক্ষের সুর বাম-বিজেপির। তবে গোপালের পাশে দাঁড়িয়ে সৌগতকে তিরস্কার করেছে মদন মিত্র। 

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে কামারহাটির চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল সাহাকে ভর্ৎসনা করেছিলেন সৌগত রায়! এবার দুর্নীতি ইস্যুতে পাল্টা তাঁকে আক্রমণ শানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগও তুললেন মদন। হাওয়ায় ভাসিয়ে দিলেন দমদমের তৃণমূল সাংসদের দলবদলের জল্পনা। যদিও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সৌগত রায়।  

রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেও পুর দুর্নীতিতে একাধিকবার ED-র জিজ্ঞাসাবাদের মুখে পড়া তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে নিশানা করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। আর তার কয়েকঘণ্টার মধ্যেই দলেরই সাংসদকে পাল্টা নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

মদন মিত্র এদিন সৌগতকে কটাক্ষ করে বলেন, 'আপনি তো গোপালের ঘরে সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকতেন। এখন যেই ইডি ডাকল গোপালকে, তখন আপনার মনে হল, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। ৭৭-এ আপনি যা রিগিং করেছিলেন, এসডিপিওকে সরাে হয়েছিল। তারপর থেকে ব্যারাকপুর হাতছাড়া হয়ে যায়'।

পুর নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়িতেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা।মঙ্গলবার বেলঘরিয়ায় কামারহাটি পুরসভার বিজয়া সম্মিলনীতে উপস্থিত হন সৌগত রায়। সেই অনুষ্ঠানের মঞ্চেই তৃণমূল সাংসদের বক্তব্য ভাইরাল হয়।

মদন মিত্র এদিন আরও বলেন, '১৫ বছরে এমন ১০টা ছেলেকে দাঁড় করাতে পারবেন আপনি, যে আপনার থেকে সাহায্য পেয়েছে বা মানুষ সাহায্য পেয়েছে? আপনার ডানদিকে বা দিকে যেগুলো বসেছিলেন, যাঁদের নিয়ে ঘোরেন, তাঁদের মধ্যে তো অর্ধেক চোরগুলো বসে আছে। হঠাৎ এরকম মেরুকরণে গিরগিটির মতো রংটা বদলাচ্ছেন কেন?' তাঁর কথায়, উনি পিসি সরকারের ম্যাজিকের মতো পোলভল্ট খেতে পারেন। ১৮০ ডিগ্রি যখন তখন। দলের ভিতর থেকে, দলের খেয়ে দলের পরে, মাঝে মাঝেই চান্স পেলে একটু করে দলের পিছনে পিনবাজি, এরকম আপনাদের মধ্যে ২-১ জন এমপি আছে। স্পেশিফিক কিছু না পেলে মদন মিত্র মুখ খুলত না। সৌগত রায়ের বলার স্টাইল ও টাইমিংটা যেন কোথাও একটা লেবুতলা পার্ক ভায়া হয়ে যেন রামমন্দিরের পুজোর দিকে এগোচ্ছে। কিচ্ছু এসে যায় না। তুড়ি মারব উড়ে যাবে'।

যদিও মদন মিত্রের আক্রমণ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি সৌগত রায়। কামারহাটির বিধায়ক মদন মিত্র। আবার সৌগত রায়ের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যেই হচ্ছে কামারহাটি বিধানসভা! আর তৃণমূলের সাংসদ ও বিধায়কের কোন্দল ঘিরে চূড়ান্ত ডামাডোল।

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget