এক্সপ্লোর

Akhil Giri:'চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান', কারামন্ত্রীর দাবিতে তুঙ্গে বিতর্ক

TMC Leader Sheikh Shahjahan: 'চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান', সন্দেশখালি-কাণ্ডের ২০ দিন পেরোনোর পর 'বিস্ফোরক' দাবি কারামন্ত্রী অখিল গিরির।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: 'চিকিৎসার জন্য হয়তো রাজ্যের বাইরে গিয়েছেন শেখ শাহজাহান (Akhil Giri On Sheikh Shahjahan)', সন্দেশখালি-কাণ্ডের ২০ দিন পেরোনোর পর 'বিস্ফোরক' দাবি কারামন্ত্রী অখিল গিরির। আরও বললেন, 'কোথায় রয়েছেন তা খুঁজছে পুলিশ। তবে রাজ্যের মধ্যে থাকলে অবশ্যই পেত।' সন্দেশখালির 'বেতাজ বাদশা'-র খোঁজে যখন এখনও সাফল্যের মুখ দেখেনি পুলিশ, তখন রাজ্যের কারামন্ত্রীর এমন মন্তব্যে হইচই পড়ে গিয়েছে। সঙ্গে প্রশ্ন, তবে কি বাংলাদেশ বা মায়ানমার নয়, ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন সন্দেশখালির 'বাঘ'? 

কী বললেন?
মন্ত্রীর দাবি, 'শেখ শাহজাহান অসুস্থ। চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছেন।' এর পরেই শুরু হয় বিতর্ক। যে তৃণমূল নেতার হদিশ পুলিশ জানে না, তাঁর সম্পর্কে তথ্য রয়েছে স্বয়ং রাজ্যের কারামন্ত্রীর কাছে। তাও কেন তাঁকে গ্রেফতার করা গেল না ? আগামী ২৯ জানুয়ারি  শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। সেই প্রসঙ্গেও ফেরার 'বাদশা'কে মন্ত্রীর পরামর্শ, 'অসুবিধে থাকলে সময় চেয়ে নিক।' তা হলে শেখ শাহজাহানের বর্তমান সাকিনঠিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য় রয়েছে কারামন্ত্রীর কাছে? এদিন যে ভাবে অখিল গিরি নিখোঁজ তৃণমূল নেতার স্বাস্থ্য সম্পর্কে মন্তব্য করেছেন, তাতে এই জল্পনা আরও বেড়েছে। 
তাঁর অসুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হলে কারামন্ত্রী বলেন, 'নিশ্চয় উনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য় বাইরে গেছেন।' কিন্তু কোথায় গিয়ে থাকতে পারেন শেখ শাহাজাহান? জবাবে কারামন্ত্রী বলেন, ' সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য়ে নেই। বাইরে কোথাও গেছে। চিকিৎসার জন্য়। পশ্চিমবঙ্গের মধ্য়ে থাকলে পুলিশ নিশ্চয়ই ধরত।' এর পরই তাঁর কাছে শেখ শাহজাহানের আত্মসমর্পণের বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কেস কী আছে, আত্মসমর্পণ করবে কি করবে না, সেটা তাঁর নিজের ব্য়াপার। আমি তো সব ব্য়াপারটা জানি না। ...আমার মনে হয়েছে সে বাইরে কোথাও চিকিৎসার জন্য় গেছে।' রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যের পর স্বাভাবিক ভাবেই নতুন করে বিতর্ক তৈরি হয়। 

প্রতিক্রিয়া...
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য যেমন বলেন, 'আমার মতে অখিল গিরি অনেস্ট লোক। সহজ সরল। যা হয় সত্য়ি সেটাই বলে দেন। শেখ শাহজাহান যে তৃণমূলের কন্ট্রোলে আছে, সেটা আরেকবার প্রমাণিত হয়ে গেল।' সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আবার বক্তব্য, 'আমরা প্রথম দিন থেকে বলছি, শুধু শেখ শাহজাহান নয়, এরকম যত দুর্নীতিগ্রস্ত, যত সমাজবিরোধী আছে তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের পাহাড়ায় আছে। তৃণমূলের আশ্রয়ে আছে। অখিল গিরি কী করে বলতে পারল? তার মানে সেটা জানে। যেটা অখিল গিরি জানে, সেটা ED-CBI জানে না? তামাসা করে গেছে সন্দেশখালিতে। এখানেই হচ্ছে যোগ-সাজশ! বিজেপি তৃ ণমূলের যোগসাজশ বলো, আর কেন্দ্র এজেন্সি আর রাজ্য় এজেন্সি বলো, খামোকা অফিসাররা মার খাচ্ছে। আদতে এখানে চোরে চোরে মাসতুতো ভাই হচ্ছে।' গত কাল, শেখ শাহজাহানের বাড়িতে ফের একবার তল্লাশি-অভিযানে যায় ED। কিন্তু সূত্রের দাবি, ৬ ঘণ্টার তল্লাশিতে বাড়ি থেকে উল্লেখযোগ্য় কিছুই উদ্ধার হয়নি। এই প্রেক্ষাপটে, আগামী সোমবার শেখ শাহজাহানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই নিয়েও 'পরামর্শ' শোনা যায় কারামন্ত্রীর মুখে। সব মিলিয়ে তুঙ্গে বিতর্ক।


আরও পড়ুন:ক্রিকেট খেললেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget