এক্সপ্লোর

Howrah News: সবুজ সাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ, হইচই ডোমজুড়ে

Corruption In Sabuj Sathi:টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিক্রি থেকে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই এবার সবুজ সাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল!

সুনীত হালদার, হাওড়া: টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিক্রি থেকে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তার মধ্যেই এবার সবুজ সাথী (Sabuj Sathi) প্রকল্পে সাইকেলের (Cycle) জন্য পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল! বৃহস্পতিবার এনিয়ে হাওড়ার ডোমজুড়ে (Domjur) কলোড়া হাইস্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্কুলে ঢুকতেই দেখা গেল, রীতিমতো তালিকা তৈরি করে টাকা তুলছেন কয়েকজন যুবক। ক্যামেরা দেখেই অবশ্য সরে পড়েন তাঁরা।

কী ঘটেছিল?
অভিভাবকদের অভিযোগ, সবুজশ্রী প্রকল্পে সাইকেল পেতে গেলে পড়ুয়াদের থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। যদিও নিয়ম অনুযায়ী, সরকারি প্রকল্পে পড়ুয়াদের বিনামূল্যেই সাইকেল দেওয়ার কথা। আব্দুল হক সর্দার নামে এক পড়ুয়ার অভিভাবক বলেন, 'স্কুল চত্বরে বসে পড়ুয়াদের থেকে টাকা তোলা হচ্ছে। অথচ, সেনিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা ও পরিচালন কমিটির সদস্যরা।' অন্য দিকে, কলোড়া হাইস্কুলের টিচার ইন চার্জ, সোনালি মৈত্র বলেন, 'এগুলি আমি জানি না। ম্যানেজিং কমিটি এসব দেখে।' বিষয়ি নিয়ে ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুল নস্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এসব জানি না। আমাদের টাকা নেওয়ার কথা নয়। কেউ নিলে দেখতে হবে। তদন্ত করব। তবে এটা বলব, কেউ রাজনৈতিক ষড়যন্ত্র করছে।'

রাজনৈতিক তোলপাড়...
বিজেপি মুখপাত্র ওমপ্রকাশ সিংহ অভিযোগ নিয়ে বলেন, 'এটাই ওদের রীতি। সব জায়গায় শুধু কাটমানি।' সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল অবশ্য বলেছেন, 'এটা ঠিক নয়। টাকা নিলে অন্যায় করেছে। অবশ্যই কথা বলব।' রাজ্য সরকারের কন্যাশ্রী, দুয়ারে সরকার-সহ একাধিক প্রকল্প পুরস্কৃত হয়েছে। ভিনরাজ্যে বাংলা মডেল তুলে ধরে ভোটের প্রচার করেছেন তৃণমূল নেত্রী। গত বছর পঞ্চায়েত ভোটের আগে আবার সেই প্রকল্পের জন্যই স্কুল পড়ুয়াদের থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেবার সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে খোদ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর চারঘাট গার্লস স্কুলের ঘটনা। গ্রেফতার অভিযুক্ত। ভাইরাল ভিডিওর মাধ্যমে ঘটনা জানাজানি হয়। ৮টি সবুজ সাথী সাইকেল ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন এক ভ্যান চালক। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, একেকটি সাইকেলের দাম পড়েছে ৩৭০ টাকা। প্রধান শিক্ষিকা এভাবে ধাপে ধাপে ৫০টি সবুজ সাথী সাইকেল বিক্রি করবেন বলে ওই ভ্যান চালক দাবি করেন। স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এরপর প্রধান শিক্ষিকা রিঙ্কু দাসকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। বিয়ে হয়ে যাওয়ায় অনেকে সবুজ সাথী সাইকেল নেয়নি, তাই সেগুলি অন্যত্র সরানো হচ্ছিল, বিক্রির অভিযোগ অস্বীকার করে দাবি ধৃত শিক্ষিকার।

আরও পড়ুন:মমতার জন্য বাংলার ৩ কোটি মানুষের টাকা গিয়েছে, সারদা নিয়ে আক্রমণে শুভেন্দু

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget