এক্সপ্লোর

ইস্তফা দিয়েই বিস্ফোরক রাজ্য সরকারের সদ্যপ্রাক্তন পাবলিক প্রসিকিউটর

State Public Prosecutor Resigns : প্রাক্তন সরকারি আইনজীবীর দাবি, শাসক-ঘনিষ্ঠ আইনজীবী সংগঠনের একাংশ তাঁর কাজে হস্তক্ষেপ করেছিল।

সৌভিক মজুমদার, কলকাতা : দিন সাতেক আগে, বিদেশে বসে হঠাৎ করে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন রাজ্যপালকে। শুক্রবার দেশে ফিরে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবার বিস্ফোরক সদ্য প্রাক্তন পাবলিক প্রসিকিউটর শাশ্বতগোপাল মুখোপাধ্যায়।  অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে  সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার আগেই, হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শাশ্বতগোপাল মুখোপাধ্যায় (State Public Prosecutor Saswata Gopal Mukherjee)।

কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন?  প্রাক্তন সরকারি আইনজীবীর দাবি, শাসক-ঘনিষ্ঠ আইনজীবী সংগঠনের একাংশ তাঁর কাজে হস্তক্ষেপ করেছিল। সরকারি প্যানেলে দক্ষ আইনজীবী চেয়েও পাননি। 

তাঁর অভিযোগ, 'হাইকোর্টে শাসকদলের সংগঠন কাজে হস্তক্ষেপ করছিল। যাঁদের হাইকোর্টে প্র্যাকটিসের অভিজ্ঞতা নেই, তাঁরাও কাজে হস্তক্ষেপ করছিলেন।' তিনি আরও বলেন, 'আমি আমার সাধ্যমতো রাজ্য সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করেছি। আমি মনে করেছিলাম, যোগ্য আইনজীবী প্যানেলে না থাকলে সাফল্য আসবে না। কিছু কিছু ক্ষেত্রে যোগ্য আইনজীবীর অভাব হচ্ছিল। যাঁদের পদোন্নতির প্রয়োজন বলে মনে করেছিলাম, তাঁদের আটকে দেওয়া হচ্ছিল। চেয়েছিলাম ভাল কেউ আসুক, যাতে ঠিক ভাবে রাজ্যের প্রতিনিধিত্ব করা যায়। স্বতন্ত্র ভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শাসক-ঘনিষ্ঠ আইনজীবীরা কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ করছিলেন। চেয়েছিলাম প্যানেলে আরও দক্ষ আইনজীবী আসুক, কিন্তু সেটা পাইনি। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় কলকাতা পুলিশকে যথাসাধ্য ডিফেন্ড করেছিলাম। আমার সময়ে কোনও বড় ক্রিমিনাল মামলায় রাজ্যের সে ভাবে হার হয়নি' মন্তব্য করেন রাজ্য সরকারের সদ্যপ্রাক্তন পিপি শাশ্বতগোপাল মুখোপাধ্যায়। 

বিস্ফোরক মন্তব্য করেছিলেন সদ্য পদত্যাগী AG-ও

এর আগে সদ্য পদত্যাগী এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দাবি করেছিলেন, 'এজির পোস্টে থেকে আমি যা কাজ করেছি, প্রচন্ড ইনটেনসিটি দিয়ে। রাজ্য সরকারের ভালর পক্ষে। কিন্তু যদি কোরাপশনের অ্যালিগেশন থাকে, তাহলে তার তদন্ত দরকার। এটা ভেবেই মামলা করেছি। স্টেটের জন্য আমি প্রাণপণ সবসময় চেষ্টা করেছি। কিন্তু তারপর যখন দেখি স্টেটের তরফে সেটার কোনও অ্যাপ্রিশিয়েশন হচ্ছে না, তখন আর এজির পোস্টটা নিয়ে বসে থাকার কোনও মানে হয় না। '           
ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা হয়েছে? উত্তরে তিনি বলেন, ইস্তফা দেওয়ার পর তাঁর সঙ্গে রাজ্য সরকারের তরফে আর কোনও যোগাযোগ করা হয়নি। 

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget