এক্সপ্লোর

Municipality Recruitment Scam: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে CBI তল্লাশি, কোন কোন পুরসভায়?

Job Scam: ১৪টি জায়গায় সিবিআই তল্লাশি হচ্ছে। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়েছে ৫ টি সিবিআই দল।

প্রকাশ সিনহা, কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি। কলকাতা থেকে জেলা, রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি।
সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি, চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরে সিবিআই তল্লাশি। অয়ন শীলের বাড়িতে সিবিআই তল্লাশি। ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম। নিয়োগের আগে কী রেজোলিউশন পাশ হয়েছিল, সেই কপির খোঁজে সিবিআই। যা যা পরীক্ষা হয়েছে তার খোঁজও নিচ্ছে, বিজ্ঞপ্তির কপি, প্রার্থীদের তালিকা সংগ্রহ করবে CBI.

অয়ন শীলের সংস্থা কীভাবে টেন্ডার পায়, কীভাবে নিয়োগ, সব নথির খোঁজে। পুর আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। ১৪টি জায়গায় পৌঁছেছে সিবিআই টিম। এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়েছে ৫ টি সিবিআই দল। পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক পুরসভায় সিবিআই তল্লাশি। সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস, নগরায়ন ভবনেও কেন্দ্রীয় এজেন্সির হানা। 

চুঁচুড়ায় দুই জায়গায় তল্লাশি:
অয়ন শীলের ফ্ল্যাট এবং সংস্থা দুটি জায়গাতেই তল্লাশি। অফিস তালাবন্ধ ছিল, সিবিআই টিমের একজন একটি চিঠি নিয়ে স্থানীয় থানায় যান তল্লাশির আগে কারণ বাড়িটি সিল করা ছিল। অন্য টিম অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে

শান্তিপুরে তল্লাশি:
সকাল ১১টায় শান্তিপুর পুরসভায় যান সিবিআই আধিকারিকরা। পুরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন। পুর আধিকারিকদের সঙ্গে কথা শুরু হয়েছে। সিবিআইয়ের দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় যা যা নিয়োগ হয়েছে, সেই নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। পুরসভার অফিস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

কোন কোন পুরসভা নজরে?
ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম। এছাড়াও কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, উত্তর দমদম পুরসভায় সিবিআই যাচ্ছে বলে সূত্রের খবর।

FIR করার পরে এটাই প্রথম সিবিআই তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মজদুর, ক্লার্ক, পিয়ন, অ্য়াসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ। ২০১৪ সালের পর থেকে এই পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে। কতজনকে নিয়োগ করা হয়েছে। নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে। কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল সেটা কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন সবই খুঁজে দেখছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে?
দুর্নীতির টাকা কি শুধু ইন্দ্রনীল সেনের কাছেই গেছে? নাকি তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও ঢুকেছে?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget