এক্সপ্লোর

IELTS Exam: বিদেশে চাকরি বা পড়াশোনা! দিতেই হবে এই পরীক্ষা, নথিভুক্তি কীভাবে?

English Language Proficiency: পড়াশোনা সংক্রান্ত কাজে বিদেশে গেলে অবশ্যই কিছু কিছু পরীক্ষায় নির্দিষ্ট নম্বর নিয়ে পাশ করা বাধ্যতামূলক।


কলকাতা: বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছে কিংবা গবেষণার ইচ্ছে থাকলে প্রস্তুতি শুরু করতে হয় আগে থেকেই। পড়াশোনা সংক্রান্ত কাজে বিদেশে গেলে অবশ্যই কিছু কিছু পরীক্ষায় নির্দিষ্ট নম্বর নিয়ে পাশ করা বাধ্যতামূলক। তারই মধ্যে অন্যতম IELTS.

কী এই IELTS পরীক্ষা:
ইংরেজি ভাষার উপর দক্ষতা কতটা রয়েছে তা বোঝার জন্য়ই IELTS পরীক্ষা নেওয়া হয়। এর পুরো নাম International English Language Testing System. সারা বিশ্বেই ইংরেজি ভাষার উপর দক্ষতার মাত্রা (English language proficiency) কতটা তার পরীক্ষা হিসেবে এটি নেওয়া হয়ে থাকে। চারটি বিষয় দেখা হয় এই পরীক্ষায়। শোনার দক্ষতা (Listening), পড়ার দক্ষতা (Reading), লেখার দক্ষতা (Writing), বলার দক্ষতা (Speaking)। 

বিদেশে পড়াশোনা, চাকরির জন্য এই পরীক্ষায় নির্দিষ্ট স্কোর রাখা বাধ্যতামূলত। মূলত ৯টি ব্যান্ডে বিভক্ত এর স্কোরিং সিস্টেম। সবচেয়ে নীচে রয়েছ ব্যান্ড ১ (Band 1), সবচেয়ে উপরে রয়েছে ব্যান্ড ৯ (Band 9)। লেখা, বলা, পড়া, শোনা- এই চারটি বিষয়ের উপর দক্ষতা কেমন তার উপর ভিত্তি করে ফাইনাল স্কোর আসে।

অনলাইনে রেজিস্ট্রেশন:
এই পরীক্ষার জন্য অনলাইনে নাম নথিভুক্ত করা যায়। International Development Program (IDP) in India-তেই নাম রেজিস্টার করা যাবে। কিন্তু নাম নথিভুক্ত করার সময় বেশ কিছু দিকে খেয়াল রাখতে হবে। সেগুলি কী কী?

প্রথমেই www.ieltsidpindia.com- এই ওয়েবসাইটে লগ ইন করুন। সেখানেই দেখতে পাবেন- Register for IELTS- একটি অপশন রয়েছে। সেখানে Test Type বেছে নিতে হবে। অ্যাকাডেমিক, জেনারেল এরকম আলাদা টেস্ট টাইপ রয়েছে। দুভাবে পরীক্ষা দেওয়া যায়, অনলাইনে এবং অফলাইনে। কোন মাধ্যমে পরীক্ষা দিতে চান সেটা ওখানে বেছে নিতে পারেন। ভারতের কোন শহরে পরীক্ষা দিতে চান সেই অপশনও পাবেন। সেটাও সুবিধামতো বেছে নিলেই Book Now অপশন আসতে, সেটা ক্লিক করুন। একাধিক তারিখ ও সময়ের অপশন আপনি দেখতে পাবেন। তার মধ্যে যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা বেছে নিন। সেই সময়েই আপনার পরীক্ষা হবে। এবার বাকি তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন। আপনার পাসপোর্টের স্পষ্ট স্ক্যান কপি আপলোড করতে হবে। এবার পরীক্ষার ফি মিটিয়ে দিলেই আপনার মেল অ্যাকাউন্টে সেই সংক্রান্ত তথ্য় ই-মেল হিসেবে চলে আসবে।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget