এক্সপ্লোর

Mohammad Bazar News: বীরভূমে ফের শ্যুটআউট, মহম্মদবাজারে খুন পাথর ব্যবসায়ী

Birbhum Shootout: এক পাথর ব্যবসায়ীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার সারেন্ডা গ্রামের কাছে। মৃতের নাম সুজয় মণ্ডল।

ভাস্কর মুখোপাধ্যায়, মহম্মদবাজার: বীরভূম জেলার মহম্মদ বাজার থানার সারেন্ডা গ্রামের কাছে সুজয় মণ্ডল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। তার বুকে গুলি করে মারা হয়েছে বলে অভিযোগ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের বাড়ি মহম্মদ বাজার এলাকার চন্দ্রপুর গ্রামে। পেশায় সে একজন পাথর ব্যবসায়ী ছিল। মৃত সুজয় মণ্ডলের নামে অস্ত্র আইনে মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তার বুকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে শুক্রবার সকালে মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি পুলিশ কুকুর নিয়ে এসে এই খুনের ঘটনার তদন্ত করতে হবে। পুলিশের তরফে তদন্তের বিষয়ে স্থানীয়দের অনেক বোঝানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমে পাথর ব্যবসাকে কেন্দ্র করে মাঝে মধ্যেই ঝামেলা হয়। মারামারি থেকে খুনোখুনি সব ঘটনারই সাক্ষী হতে হয়েছে পাথর খাদান এলাকার বাসিন্দাদের। এর আগেও মহম্মদ বাজারে পাথর ব্যবসায়ীকে গুলি করে প্রকাশ্যে খুন করার ঘটনা ঘটেছে। 

২০২৩ সালের অগাস্ট মাসে খাদান থেকে বাড়ি ফেরার সময় তাপস দাস নামে একজন পাথর ব্যবসায়ীকে বাইক থামিয়ে তিনটি গুলি করা হয়। এর ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন তিনি। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ফের আবার সেই ধরনের ঘটনার সাক্ষী হলেন মহম্মদ বাজারের বাসিন্দারা। শুক্রবার ফের এক পাথর ব্যবসায়ীর গুলিবিদ্ধি মৃতদেহ উদ্ধারের পর প্রশ্ন উঠছে তোলাবাজি না ব্যবসায়িক শত্রুতার বলি হতে হল সুজয় মণ্ডলকে। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও। এইভাবে যদি একের পর খুনের ঘটনা ঘটে তাহলে এলাকায় শান্তিশৃঙ্খলা কীভাবে বজায় থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছেন মহম্মদবাজারের সাধারণ মানুষ। যদিও পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সবরকম চেষ্টা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারপরও আতঙ্ক কাটছেন না মানুষের মন থেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Cyclone Dana News: শিয়ালদা দক্ষিণ শাখায় চালু লোকাল ট্রেন, কলকাতা বিমানবন্দরে শুরু বিমান পরিষেবা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget