এক্সপ্লোর

Weather Update: ঝড়ের সতর্কতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Weather Forecast: ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড়ের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পূর্ব মেদিনীপুরেও। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড়ের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পূর্ব মেদিনীপুরেও। 

ঝড়ের পূর্বাভাস: আবহাওয়ার (Weather Change) গতি-প্রকৃতিতে বড়সড় বদল। রাজ্যজুড়ে শিলাবৃষ্টি (Hail Strom), ঝোড়ো দমকা (Wind Gust) হাওয়া থেকে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলেই আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Metrological Office) সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে শিলাবৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের সব জেলাতে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে কালবৈশাখী। আগামী কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। যেখানের দুটি নম্বর হল 8900793503 ও 8900793504।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের (North Bengal Weather) উপরের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিং (Darjeeling Weather), কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া। রবিবার পর্যন্ত এমন আবহাওয়া চলার আশঙ্কা।                                                 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতায় (Kolkata Weather) মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।                                                 

আরও পড়ুন: Central Team Visit: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, নজরদারিতে ফের কেন্দ্রীয় দল

সেরা শিরোনাম

Weather Update: আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
News Live Blog : উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
Cyclone Alert : ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ? দশমী পেরোতেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ? আবহাওয়ার বড় আপডেট
Baghajatin Fire Incident: ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী
ভোররাতে বাঘাযতীন মার্কেটে দাউদাউ আগুন, পুড়ে ছাই একাধিক দোকান, পুজোর মধ্যে সর্বস্বান্ত বহু ব্যবসায়ী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget