এক্সপ্লোর

Presidency University: হোস্টেল ও মেসের ইস্যুতে প্রস্তাব মানতে নারাজ, প্রেসিডেন্সিতে ফের পড়ুয়া বিক্ষোভ

Presidency University Student Agitation: হিন্দু হস্টেলের বন্ধ হয়ে পড়ে থাকা অংশ ও মেস খোলার দাবিতে সোচ্চার পড়়ুয়ারা...

সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ে ফের পড়ুয়া বিক্ষোভ (Presidency University Student Agitation)। হিন্দু হস্টেলের বন্ধ হয়ে পড়ে থাকা অংশ ও মেস খোলার দাবিতে সোচ্চার পড়়ুয়ারা। শুক্রবার বিকেলে পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেসের জন্য মাসিক ৩২ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। যদিও পড়ুয়ারা এই প্রস্তাব মানতে নারাজ। তাই এখনও অবস্থান-বিক্ষোভ চলছে। 

হিন্দু হস্টেল নিয়ে এর আগেও আন্দোলনে নেমেছে প্রেসিডেন্সির পড়ুয়ারা। হস্টেলে অব্যবস্থার বিরুদ্ধে তোলপাড় হয়েছে ক্যাম্পাস। ফের একবার,হস্টেলের দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। হস্টেলের বন্ধ হয়ে পড়ে থাকা অংশ খোলার দাবি,এবং মেস চালুর দাবিতে ফের বিক্ষোভে নামল পড়ুয়াদের একাংশ।

শুক্রবার ডিন অফ স্টুডেন্টসের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর,রাতভর কার্যত ঘেরাও করে রাখা হয় ডিন অফ স্টুডেন্টস এবং বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসারকে। পড়ুয়াদের দাবি, কোভিডের পর থেকে বন্ধ হয়ে যাওয়া মেস ব্যবস্থা ফের চালু করতে হবে। এই মুহূর্তে বন্ধ হয়ে পড়ে রয়েছে হিন্দু হস্টেলের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড। সেই বন্ধ অংশ খোলারও দাবি জানিয়েছেন পড়ুয়ারা। এই মুহূর্তে মেস খরচ বাবদ মাসিক ১৭ হাজার টাকা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই টাকার অঙ্ক বাড়িয়ে ৬০ হাজার টাকা করার দাবিও জানিয়েছেন পড়ুয়ারা। 

গতবছর জুলাই মাসে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল সংস্কার ও মেস চালুর দাবিতে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছিলেন তাঁরা।   দিনের পর দিন সমস্যা বেড়েছে, কিন্তু সমাধান মেলেনি। এই অভিযোগে গতবারও আন্দোলনে নেমেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছিলেন পড়ুয়ারা। যার জন্য দুই ডিন রাতভর আটকে ছিলেন অফিসেই।

আরও পড়ুন, ফের ভিজবে পাহাড় ? আগামীকাল কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ?

 পড়ুয়াদের অভিযোগ ছিল, হিন্দু হস্টেলের ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ড ২০১৫ থেকে বন্ধ। এর ফলে অর্থনৈতিক ভাবে দুর্বল প্রায় ২০০ ছাত্র হস্টেলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন হস্টেল সংস্কার হয়নি ও মেস পরিষেবা বন্ধ। হোস্টেলের বেড চার্জ দ্বিগুণের বেশি বাড়িয়ে দেওয়া হয়েছিল। অথচ, ওয়াইফাই বা মেসে খাবারের ব্যবস্থার মতো সাধারণ সুযোগসুবিধা দিতে ব্যর্থ কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতেই  আন্দোলনে নেমেছিল পড়ুয়ারা। তবে তাঁদের দাবি ছিল, কাউকে ঘেরাও করা হয়নি। শান্তিপূর্ণ অবস্থানই চলছিল। চাইলে তাঁরা বেরিয়ে যেতেই পারেন। সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দলোনে নামার হুমকি দিয়েছিলেন পড়ুয়ারা। দেখতে দেখতে বছর পার। ফের প্রেসিডেন্সিতে পড়ুয়া বিক্ষোভ প্রকাশ্যে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: 'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
'হয়নি শিল্প, চলে গেছে টাটা, কী হবে সিঙ্গুরের?' আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget