এক্সপ্লোর

Student dies due to Electrocution: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ুয়ামৃত্যু হরিদেবপুরে, ক্ষোভ স্থানীয়দের

Student Dies Touching Lamppost: হরিদেবপুরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তায় জল জমেছিল। এমন অবস্থায় লাইটপোস্টে হাত দিতেই মারা যায় নীতীশ যাদব।

প্রবীর চক্রবর্তী ও সৌমিত্র রায়, কলকাতা: বর্ষার বৃষ্টি এখনও পুরোপুরি শুরু হয়নি। তাতেই হাঁটুসমান জল হরিদেবপুরে (Haridevpur)। তার মধ্যে দিয়ে রাস্তা পেরোচ্ছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া নীতীশ যাদব। টাল সামলাতে  লাইটপোস্টে(lamppost) হাত দিয়েছিল কিশোর। ব্যস! তার পরই সব শেষ। মুহূর্তে পড়ে গেল কিশোর। সব শেষ তখনই।

গত ২২ সেপ্টেম্বর কার্যত এক ঘটনা ঘটেছিল দমদমে। সে বার বান্ধবনগরের বাসিন্দা দুই কিশোরী একই ভাবে বিদ্যুৎস্পৃষ্ট (electrocution) হয়ে মারা যায়। রবিবার হরিদেবপুরে যা ঘটেছে, তাতে সেই স্মৃতিই ফের টাটকা। 

কী হয়েছিল?

রবিবার ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিক্ষিকার বাড়ি যাচ্ছিল নীতীশ। তখনই রাস্তায় জমা জল পেরোতে গিয়ে কোনও কারণে লাইটপোস্টে হাত দিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র নীতীশ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরকে। কিন্তু বাঁচানো যায়নি। সিসিটিভি ফুটেজে গোটা পর্বটি ধরা পড়েছিল। মর্মান্তিক সেই ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। আতঙ্কে স্থানীয়রা। তবে কি বর্ষা মানেই হাতে প্রাণ নিয়ে হাঁটাচলা? প্রশ্ন তুলছেন তাঁরা। 

ক্ষোভ আমজনতার...

নীতীশের মৃত্য়ুর খবর পৌঁছতেই তড়িঘড়ি এলাকায় পৌঁছে যায় পুলিশ। আর যাতে বড়সড় কোনও দুর্ঘটনা না ঘটে সে জন্য গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিন্তু এতো গেল আপৎকালীন প্রতিক্রিয়া। সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ার প্রাণান্তকর অভিজ্ঞতা নতুন নয় হরিদেবপুরের বাসিন্দাদের কাছে। তাঁদের প্রশ্ন, সমস্ত রকম কর দেওয়া সত্ত্বেও কেন ন্যূনতম নাগরিক পরিষেবাটুকু পাওয়া যাচ্ছে না? কেন জল জমাটাই দস্তুর হয়ে দাঁড়াচ্ছে মহানগরের নানা প্রান্তে? 

গত ২২ সেপ্টেম্বর দক্ষিণ দমদমের বান্ধবনগরে হুবহু প্রায় এক ঘটনা ঘটেছিল। কয়েক দিনের টানা বৃষ্টির জেরে জলমগ্ন ছিল এলাকা। সেখানেই এক রাস্তা দিয়ে যাওয়ার সময় টাল সামলাতে না পেরে একটি বিদ্যুতের খুঁটি আকড়ে ধরে এক কিশোরী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। তাকে ছাড়াতে গিয়ে আর এক কিশোরী ঝাঁপিয়ে পড়লে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। সবের নেপথ্য়েই মূল খলনায়ক জমা জল।কবে নিস্তার মিলবে এই দুর্ভোগ থেকে? উত্তর খুঁজছে শহরবাসী।  

আরও পড়ুন:বজ্রপাতে ২ জনের মৃত্যু গলসিতে

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
TMC News: থানায় হাজিরা দিতে হবে কুণাল ঘোষকে, নোটিস পাঠাল পুলিশ, অভিযোগ দায়ের করেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে
থানায় হাজিরা দিতে হবে কুণাল ঘোষকে, নোটিস পাঠাল পুলিশ, অভিযোগ দায়ের করেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে

ভিডিও

NRS Hospital : এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল | ABP Ananda Live
Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget