এক্সপ্লোর

Mysterious Death : ভিনরাজ্যে পড়তে গিয়ে রাজ্যের ছাত্রীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

West Bengal Student Death : ৮ অগাস্ট অন্ধ্রপ্রদেশের আদালতে মামলা করে তারা। এরপরই ১ মাসের মধ্যে সিসি ক্যামেরার (CCTV Camera) ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : যাদবপুরে পড়ুয়ার মৃত্যুতে (Jadavpur University Student Death) র‍্যাগিংয়ের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্য়েই এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রহস্য়মৃত্য়ু হল বাংলার এক পড়ুয়ার (West Bengal Student)। খুনের অভিযোগে সরব হয়েছে ছাত্রীর পরিবার। বিচার চেয়ে অন্ধ্রপ্রদেশের আদালতের দ্বারস্থ হয়েছে তারা।

স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার। তাই নিটের প্রস্তুতি নিতে অন্ধ্রপ্রদেশের (Andrha Pradesh) বিশাখাপত্তনমে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল রীতি সাহা। সেখানে দ্বাদশ শ্রেণিতে পড়ার পাশপাশি চলছিল নিটে বসার প্রশিক্ষণ। কিন্তু ডাক্তারি পরীক্ষায় বসার আগে হাসপাতালেই মৃত্যু হয়েছে সেই স্বপ্নের। মৃত পরিবারের দাবি, ১৪ জুলাই রাত ১১ নাগাদ হস্টেলের সুপার ফোন করে জানান, ৪ তলার ছাদ থেকে পড়ে গেছে রীতি। পরের দিন বিশাখাপত্তনমে যান তাঁরা। ১৬ জুলাই হাসপাতালে মৃত্যু হয় মেয়ের।

পরিবারের প্রশ্ন, হস্টেল থেকে ৮ ফুট দূরত্বে দেহ উদ্ধার, তাহলে কীভাবে আত্মহত্যা (Suicide) ? হস্টেলের ঘরে মদের বোতল মেলায় অভিযোগ জানিয়েছিলেন রীতি। তাহলে কি সেই আক্রোশে খুন ? মৃত ছাত্রীর বাবা শুকদেব সাহা বলেছেন, 'কেন আত্মহত্যা করতে যাবে। করলে কেন করল। খুনের চক্রান্ত আছে। সম্প্রতি ঘরে মদের বোতল পড়ে। ও নালিশ করে। এটা নিয়ে মনমালিন্য হয়'।

কর্তৃপক্ষ ও পুলিশের (Police) বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, প্রথমে এই ঘটনাকে আত্মহত্যা বলে মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এফআইআর নিতেও গড়িমসি করা হয় বলে অভিযোগ। মৃত ছাত্রীর দিদি সুকতি সাহা বলেছেন, 'কিছুতেই পড়ে যেতে পারে না। ঠেলে ফেলে দিয়েছে। আমি ভাল নেই একবারও বলেনি। একদিন আগেই কথা হয়েছে।'

৮ অগাস্ট অন্ধ্রপ্রদেশের আদালতে মামলা করে তারা। এরপরই ১ মাসের মধ্যে সিসি ক্যামেরার (CCTV Camera) ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

                                                                                   

আরও পড়ুন- 'তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টায় বার বার বয়ান বদল করেছে ধৃতরা', দাবি সরকারি আইনজীবীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 



সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget