এক্সপ্লোর

North Dinajpur: একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ পড়ুয়াদের, উত্তপ্ত চোপড়া

North Dinajpur: একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে টায়ার জ্বালিয়ে চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

সুদীপ চক্রবর্তী, চোপড়া (উত্তর দিনাজপুর): একাদশ শ্রেণিতে ভর্তির দাবি তুলে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়। টায়ার জ্বালিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির দাবিতে চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জাতীয় সড়ক অবরোধ করে দেওয়ার ফলে স্বভাবতই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রবল সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবরোধের খবর পেয়ে জাতীয় সড়কে এসে হাজির হন মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি। তিনিই আন্দোলনরত পড়ুয়া ও অবিভাবকদের কাছে প্রশাসনিক পদক্ষেপের কথা তুলে ধরেন। একই সঙ্গে পথ অবরোধ প্রত্যাহারেরও অনুরোধ করেন তিনি।  অবশেষে ছাত্রছাত্রী ও অবিভাবকরা তাঁর কথায় সাড়া দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

২০২১ সালে সোনাপুর মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ে প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী মাধ্যমিক পাস করেন। এর মধ্যে মহাত্মা গাঁধী উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে প্রায় চারশো জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হয়েছে। কিন্তু বাকিদের এখনও ভর্তি নিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের তরফ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলরের কাছে আসন বৃদ্ধির আবেদন জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষকের। কিন্তু এখনও কোনও তরফ থেকেই সেই আবেদনের কোনও উত্তর আসেনি। এমনটাই জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি। অন্যদিকে বিদ্যালয়ে ভর্তির জন্য পড়ুয়ারা একাধিক দিন ধরে স্কুলে এসেও ফিরে যাচ্ছেন। ভর্তি হতে না পেরে হতাশ হয়ে পড়ছেন সকলেই। ফলে বাধ্য হয়েই আজ জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ করেন ছাত্রছাত্রীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে বিদ্যালয় ছেড়ে রাস্তায় চলে আসেন। তিনিই আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে আগামী দুই থেকে তিন দিন, আরও ধৈর্য্য ধরার আবেদন করেন। প্রধান শিক্ষকের আবেদনে সাড়া দিয়ে অবরোধ তোলেন ছাত্রছাত্রীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget