এক্সপ্লোর

Domkal News: টিফিনের সময় আচমকা বজ্রপাত, ডোমকলের স্কুলে অসুস্থ ২৭ জন পড়ুয়া

Murshidabad News: ডোমকলের ভগীরথপুর হাইস্কুলে বজ্রপাতের জেরে অসুস্থ হয়ে পড়ে ২৬ জন পড়ুয়া। তাদের ডোমকল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজীব চৌধুরী, ডোমকল: স্কুলের টিফিনের সময়ে আচমকা বজ্রপাতের জেরে অসুস্থ (Ill for Lighting) হয়ে পড়ে ২৭ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে একজন ছাত্র এবং বাকি ২৬ জন ছাত্রী বলে খবর স্কুল ও হাসপাতাল সূত্রে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকলের (Domkal) ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে ভগীরথপুর গ্রাম সহ ডোমকল হাসপাতাল চত্বরে।

আরও পড়ুন: Firhad on Suvendu: 'তৃণমূলে ফিরুন, নিজের পরিবার-ছেলেমেয়ের কাছে ফিরুন', বললেন ফিরহাদ, অন্য ইঙ্গিত দেখছেন শোভন

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই মেঘ ঘনিয়ে আসে। তারপর বৃষ্টি শুরু হয়। সেই সময় আচমকা বজ্রপাত হয় ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে মধ্যে থাকা একটি গাছে। এই বজ্রপাতের জেরে স্কুলের ২৭ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর ২১ জন পড়ুয়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি চলে যায়। তবে পাঁচজন ছাত্রী এখনও হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছে। তবে উদ্বেগের কিছু নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা বাজ পড়ার বিকট আওয়াজে অজ্ঞান হয়ে পড়েছিল ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন ছাত্রী। কিছুক্ষণ পরে আরও ২১ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসাও। এদিকে বৃষ্টির জেরে জল জমে যায় হাসপাতালের সামনেও ফলে অসুবিধার মধ্যে পড়তে হয় পড়ুয়াদের অভিভাবকদের।

আরও পড়ুন: New Town Eviction: রাতবিরেতে ফের শহরে নামল বুলডোজার, নিউডাউনে ভেঙে ফেলা হল পর পর দোকান

স্কুল সূত্রে জানা গেছে, দুপুর দুটোর সময় আচমকা বজ্রপাতে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ২৬ জন ছাত্রছাত্রী। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। বাজ পড়ার ফলে স্কুলের জিনিসপত্রের কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও বোঝা যায়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা

সেরা শিরোনাম

North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
Suvendu Adhikari: 'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget