এক্সপ্লোর

New Town Eviction: রাতবিরেতে ফের শহরে নামল বুলডোজার, নিউডাউনে ভেঙে ফেলা হল পর পর দোকান

Bulldozer Eviction in New Town: বৃহস্পতিবার নিউটাউনে DLF 2 বিল্ডিংয়ের কাছের ফুটপাতের দোকানগুলি ভেঙে ফেলতে অভিযানে নামে NKDA.

কলকাতা: হকার উচ্ছেদে নিউটাউনে ফের চলল বুলডোজার। নিউটাউনের পাচুরিয়া-সর্দারপাড়ায় ফুটপাথ দখলমুক্ত করতে ফেরঅভিযান। পুলিশ নিয়ে অভিযানে নামল নিউ টাউন উন্নয়ন পর্ষদ (NKDA)। এদিন অভিযান চলাকালীন চলে মাইকিং। ভিড় জমাতে নিষেধ করা হয় সকলকে। এর পর একে একে বেড়া, টিনের ছাউনি ভেঙে ফেলা হয়। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। প্রশাসন তাঁদের সময় দিল না বলে দাবি করছেন তাঁরা।(New Town Eviction)

বৃহস্পতিবার নিউটাউনে DLF 2 বিল্ডিংয়ের কাছের ফুটপাতের দোকানগুলি ভেঙে ফেলতে অভিযানে নামে NKDA. প্রশাসনের দাবি, বেআইনি ভআবে দোকানগুলি গড়ে তোলা হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, একটু সময় পেলে ভাল হতো। এতে অন্তত কিছুটা গুছিয়ে নিতে পারতেন। কিন্তু প্রশাসনের তরফে তাঁদের সময় দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। (Bulldozer Eviction in New Town)

যে ক'টি দোকান ছিল সেখানে, তার মধ্যে বেশ কয়েকটি ভেঙে ফেলা হয় এদিন। যদিও প্রশাসনের দাবি, এর আগে সার্ভে করা হয়েছিল এলাকায়। সেই সার্ভের প্রেক্ষিতেই বেআইনি দোকানগুলিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটপাত দখল করে বেআইনি ভাবে গড়ে ওঠা দোকানগুলিই ভাঙা হচ্ছে বলে এদিন জানানো হয় প্রশাসনের তরফে। যদিও সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। সামগ্রীটুকু বের করে আনার সময় পেলেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন: Madan Mitra: 'গুলি করলে কে বাঁচাবে'? সৌগতর পর এবার হুমকি ফোন পেলেন মদন

 বুলডোজার নামানোয় ক্ষোভে ফেটে পড়েছেন নিউটাউনের ব্যবসায়ীরা। তাঁদের দাবি, একটুও সময় পেলেন না। কেউ বলছেন ২০ হাজার, কেউ বলছেন ৫০ হাজার টাকার সামগ্রী, যা বিক্রি করার জন্য দোকানে মজুত করেছিলেন, তার উপরই বুলডোজার চালানো হল। কিছু বাঁচাতে পারলেন না তাঁরা। হতাশা নেমে এসেছে তাঁদের চোখেমুখে। ধ্বংসস্তূপের চারপাশে জড়ো হতেও দেখা যায় ব্যবসায়ীদের কয়েক জনকে। 

অতি সম্প্রতি রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। জায়গায় জায়গায় বেআইনি দোকানপাট ভেঙে ফেলা হয়। রাতারাতি কোথাও কোথাও থেকে উঠে যেতে বলা হয় ফুটপাত ব্যবসায়ীদের। জায়গায় জায়গায় বুলডোজার নামে উচ্ছেদ অভিযানে। সেই নিয়ে ক্ষোভ তৈরি হলে নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি দোকানপাট তোলার কথা বললেও, সাময়িক বিরতি ঘোষণা করেন তিনি। সময় দেন ব্যবসায়ীদের। তবে এদিন ফের বুলডোজার নামল। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল

ভিডিও

Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর
TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget