এক্সপ্লোর

Cooch Behar News: এক পাতেই বসে খাওয়া, নেতাজির জন্মজয়ন্তীতে অচেনা কোচবিহার

Subhas Chandra Bose Birth Anniversary: নেতাজির জন্মজয়ন্তীতে একটু অন্যভাবে কাটায় কোচবিহার শহরের তোর্ষা নদীর চর এলাকার খুদেরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নেতাজি কে ছিলেন ? হয়তো বলতে পারবেন না এদের মধ্যে অনেকেই, কিন্তু তাঁর জন্মদিনের অপেক্ষা করে কোচবিহারের তোর্ষা নদীর চরের কচিকাচারা। নেতাজির জন্মজয়ন্তীতে একটু অন্যভাবে কাটায় কোচবিহার শহরের তোর্ষা নদীর চর এলাকার খুদেরা। প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে তারা। খেলাধুলা, নাচ-গান নতুন পোশাক খাওয়া-দাওয়া সবকিছুই চলে। সৌজন্যে কোচবিহারের একদল উদ্যমী মানুষ। এরা কেউ ব্যবসায়ী কেউ বা চাকুরিজীবী আবার কেউ নিতান্তই ছাত্র।

যাদের কাজ সমাজে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করা

প্রতিবছর ২৩ জানুয়ারি কোচবিহার শহর এর ১৮ নম্বর ওয়ার্ডের তোর্ষা নদীর চর সংলগ্ন এলাকার শ'দুয়েক ছেলেমেয়েদের নিয়ে পিকনিকের আয়োজন করেন তাঁরা। এবছরও একইভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির থাকেন কোচবিহারের বিশিষ্ট ব্যক্তিরা। সবাই মিলে তৈরি করেছেন 'বন্ধু সবসময়' নামে একটি সংস্থা, যাদের কাজ সমাজে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করা।

বিয়ে থেকে চিকিৎসা,  পাশে  'বন্ধু সবসময়'

সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকেন তারা। নিজেদের মধ্য থেকেই চাঁদা তুলে কারও বিয়েতে সাহায্য, কারও রক্তের প্রয়োজন হলে এগিয়ে যাওয়া, চিকিৎসাজনিত সাহায্য ইত্যাদি করে থাকেন তারা। আর বছরের একটা দিন তাদের কাছে খুবই স্পেশাল। এই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে হুল্লোড়, কচি কাচাদের নিয়ে বিভিন্ন রকম খেলা নাচ গান অনুষ্ঠিত হয়, এবং তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনেককে দেওয়া হয় নতুন জামা কাপড় জুতো অথবা শীতের পোশাক। থাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা।

আরও পড়ুন, নিয়ন্ত্রণ রেখায় দাঁড় করিয়ে চিনা জওয়ানদের দিয়ে 'জয় শ্রীরাম' বলাল ভারতীয় সেনা !

' আমরা চাই সকল শিশুর মুখে হাসি ফোটাতে, ওরাও সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য'

এক পাতেই বসে খান উদ্যোক্তা থেকে স্থানীয় পিছিয়ে পড়া ছেলেমেয়ে ও তাদের পরিবারের সদস্যরা। উদ্যোক্তাদের অন্যতম শহরের অন্যতম বস্ত্র ব্যবসায়ী ভাস্কর ঘোষ বলেন,' আমরা চাই সকল শিশুর মুখে হাসি ফোটাতে, ওরাও সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। আমাদেরও ভালো লাগে যখন ওদের হাসি মুখগুলি দেখি, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার, তবে অনেক প্রতিকূলতা আছে কিন্তু সকলের সহযোগিতায় আশা করি তা সম্ভব হবে।'

সেরা শিরোনাম

Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
Nitin Nabin: ২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget