এক্সপ্লোর

Subhashgram Fire: ১৪ ঘণ্টা ধরে জ্বলছে সুভাষগ্রামের প্লাস্টিক কারখানা, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

South 24 Paragana Fire: গতকাল রাত সোয়া ৮টা নাগাদ আগুন লাগে। সেইসময় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন।

রঞ্জিত সাউ, কলকাতা: ১৪ ঘণ্টা ধরে জ্বলছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) সুভাষগ্রামে (Subhash Gram) প্লাস্টিকের ব্যাগ (Plastice Bag) তৈরির কারখানার আগুন (Fire)।                                                                    

দমকল সূত্রে খবর, ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। এখনও ৫টি জায়গায় পকেট ফায়ার রয়েছে। গতকাল রাত সোয়া ৮টা নাগাদ আগুন লাগে। সেইসময় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। কোনওক্রমে রক্ষা পান তাঁরা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।                                                                 

শুক্রবার, গভীর রাতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ফাস্ট ফুডের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে লাগোয়া পোলট্রিতে। ফাস্ট ফুডের দোকানেই ঘুমিয়ে ছিলেন মালিক। কোনওক্রমে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন। স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই ফাস্ট ফুডের দোকান ও পোলট্রি। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দুই ব্যবসায়ী। 

এর আগে আসানসোলের ভাঙা পাঁচিল এলাকায় ডিপার্টমেন্টাল স্টোরে বিধ্বংসী আগুন লেগেছিল। গত রবিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ ডিপার্টমেন্টাল স্টোরের দোতলার গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু হয়। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। ডিপার্টমেন্টাল স্টোরের দোতলার কাচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন দমকল কর্মীরা। অভিযোগ, অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও তা কাজ করেনি। 

আরও পড়ুন, টাকা উপার্জনের জন্য নয়, মন ভাল রাখতে চপ বিক্রি করে চলেছেন অশীতিপর বৃদ্ধ! মন কেড়েছে নেটিজেনদের

কিছুদিন আগে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল হাওড়ার মঙ্গলাহাট। লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে ৪ হাজারের বেশি দোকান। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের থেকে অনুদানের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আর কয়েকমাস পরে পুজো। বছরের এই সময়টায় সবচেয়ে বেশি ব্যবসা হয়। এবার অগ্নিকাণ্ডে কার্যত সর্বস্বান্ত হয়েছেন ব্যবসায়ীরা। 

 

সেরা শিরোনাম

Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget