এক্সপ্লোর

SSC Scam: পার্থকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর

Subhendu Adhikari Speaks: '৭২ ঘণ্টা ধরে মুখ বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী। আজ পার্থকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন।' চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর।

কলকাতা: '৭২ ঘণ্টা ধরে মুখ বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী (CM)। আজ পার্থকে (partha chatterjee) ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন।'চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamat banerjee) আক্রমণ তাঁরই প্রাক্তন সতীর্থ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (subhendu adhikari)। এসএসসি (SSC scam) নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়ার (reaction) জবাবে শুভেন্দুর বক্তব্য,‘এসএসসি,টেট-- সব দুর্নীতির পক্ষেই বক্তব্য রেখেছেন উনি।’ 

বিরোধী দলনেতার কথায়...

রাজ্য রাজনীতিতে তৃণমূলনেত্রীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী বলে পরিচিত পার্থ চট্টোপাধ্যায় শনিবার গ্রেফতার হয়েছেন। সে নিয়ে আজ বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা মঞ্চে প্রথম মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকারি অনুষ্ঠানে এমন প্রসঙ্গে মন্তব্য নিয়ে আপত্তি রয়েছে বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন,‘মমতা সরকারি অনুষ্ঠানের সীমাবদ্ধতা মানেন না। সম্মান প্রদানের অনুষ্ঠানের গরিমা নষ্ট করেছেন তিনি।’ ধৃত অর্পিতাকে নিয়েও মুখ্যমন্ত্রীর তীক্ষ্ণ সমালোচনা করেন বিজেপি নেতা। মুখ্য়মন্ত্রী যে বলেছেন ওঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্গাপুজোর মঞ্চ ভাগ করে নিয়েছিলেন অর্পিতা। মধ্যমগ্রামে রথীন ঘোষের প্রচারে অংশও নিয়েছিলেন।’ অর্পিতার কথা বলতে গিয়ে সেই ভিডিও-র প্রসঙ্গও তোলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি,‘তাতেই দেখা গিয়েছিল আপনি তাঁকে বলছেন, উনি ওড়িয়া সিনেমায় কাজ করেছেন। মানুষ দেখছে,সত্য আড়াল করা যায় না।'

পুরনো অভিযোগ...

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সারদা-রোজভ্যালির কথাও আসে শুভেন্দুর সমালোচনায়। বলেন,‘মুখ্যমন্ত্রীর আঁকা ছবি সারদার টাকায় কেনা হয়েছে। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদা-রোজভ্যালি অনেক টাকা দিয়েছে।’ গৌতম কুণ্ডু, সুদীপ্ত সেন, ডেলোর কথাতুলে আক্রমণ শানান তিনি। তাঁর মতে, বাংলা দুর্নীতিতে নিমজ্জিত। প্রশাসন বলে কিছু নেই। 

ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী...

বিরোধী দলনেতার অভিযোগ, এদিন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা থেকে একটা বিষয় স্পষ্ট। তিনি ভয় পেয়েছেন। এর পর যে মাথা উঁচু করে বাংলার মানুষের সামনে যাওয়ার অবস্থা থাকবে না সেটা ভেবেই ভয়, কটাক্ষ শুভেন্দুর। সঙ্গে অভিযোগ, বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিজেপি-সিপিএমের ক্যাডার বলে তাঁদের আন্দোলনকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে 'ত্রাসের রাজত্ব' কায়েম করেছেন। তবে বিজেপি নেতার কথায়, আর একটু অপেক্ষা। বললেন,'দেখতে পাবেন কোথাকার জল কোথায় গড়ায় আর কোথায় গিয়ে থামে।' 

আরও পড়ুন:ওষুধ থেকে ওজন, স্পেশাল কেবিনে পার্থ চট্টোপাধ্য়ায়ের স্বাস্থ্যের খুঁটিনাটি খোঁজ এইমসের চিকিৎসকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget