এক্সপ্লোর

Purulia News: প্রতিকূলতা পেরিয়ে সাফল্য, স্নাতকোত্তর পাশ শবর কন্যা রমনিতা

Purulia News: 'ইচ্ছে থাকলেই উপায় হয়'। আবারও তা সত্যি করলেন শবর কন্যা রমনিতা। আর্থিক বাধা কাটিয়ে অদম্য জেদকে সঙ্গী করেই স্নাতকোত্তর হলেন রমনিতা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: জঙ্গলমহলের শবর জনজাতির মধ্যে প্রথম মহিলা হিসেবে স্নাতকোত্তর (Post Graduation) হলেন শবর কন্যা রমনিতা। খেড়িয়া জনজাতির মধ্যে তিনিই প্রথম স্নাতক হয়েছিলেন। এবার পুরুলিয়ার সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় (Sidho Kanho Birsa University) থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করলেন তিনি। এই খবরে খুশির আমেজ দেখা দিয়েছে শবর জনজাতিভুক্ত সমপ্রদায়ের মধ্যে।

স্নাতকোত্তর হলেন শবর কন্যা রমনিতা: 'ইচ্ছে থাকলেই উপায় হয়'। আবারও তা সত্যি করলেন শবর কন্যা রমনিতা। আর্থিক বাধা কাটিয়ে অদম্য জেদকে সঙ্গী করেই স্নাতকোত্তর হলেন রমনিতা। এখন অধ্যাপিকা হওয়াই তাঁর লক্ষ্য। পুরুলিয়ার বরাবাজার থানার ফুলঝোর গ্রামের মেয়ে রমনিতা শবর। পরিবার বলতে বাবা-মা ও তার দুই ভাইবোন। রমনিতার বাবা মহাদেব শবর কৃষিকর্মের সঙ্গে যুক্ত। মা বেহুলা শবর গৃহবধূ। ছোট থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে স্নাতকোত্তর হলেন রমনিতা। পুরুলিয়ার কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় থেকে হিন্দিতে উচ্চমাধ্যমিক পাশ করেন রমনিতা। ঝাড়খন্ডের পটমদা কলেজ থেকে স্নাতক পাশ করেন।  এরপরই  সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর হলেন তিনি। তবে এখানেই থেমে থাকতে নারাজ রমনিতা। আগামী দিনে আরও পড়াশোনা চালিয়ে যেতে চান।

কী প্রতিক্রিয়া ছাত্রীর অধ্যাপকের? ছাত্রীর সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক গৌতম মুখোপাধ্যায় বলেন, “প্রথম দিন ওঁকে দেখেই মনে হয়েছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছাত্রী। তার সঙ্গে ব্যবহারও বিনম্র। সবর সম্প্রদায় থেকে রমনিতা প্রথম স্নাতকোত্তর পড়তে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছে। ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকত। ইতিহাস সম্পর্কে যে প্রশ্ন, জানার আগ্রহ মুগ্ধ করেছিল। ভবিষ্যতে রমনিতা মুখ উজ্জ্বল করবে।’’ রমনিতার কথায়, “এরপর বি.এডে ভর্তি হতে চাই। নেট এবং সেটের জন্য পড়াশোনা শুরু করেছি। নেট পাশ করাই এখন মূল লক্ষ্য। শবর জনজাতির উদ্দেশে বলব, আরও পড়াশোনা এগোতে হবে। শিক্ষাটাই মূল লক্ষ্য করতে হবে। আমি অধ্যাপিকা হতে চাই। তার পাশাপাশি যাঁরা বিভিন্ন দিক পিছিয়ে পড়েছে তাঁদের পাশে দাঁড়াতে চাই।’’

আরও পড়ুন: Bankura News: রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি, বিষ্ণুপুরে নার্সিংহোমে আগুন

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget