এক্সপ্লোর

SUCI Brigade : 'একটা পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়ে তাঁর হাত ধরেছে' SUCI-র ব্রিগেড থেকে CPM কে তুলোধনা

SUCI : ব্রিগেডের মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'এমন একটা জোটে সিপিএম গিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস আছে'

কলকাতা : ৩৫ বছর পর এসইউসিআই-এর ব্রিগেড সমাবেশ হল শনিবার। সমাবেশে মূল বক্তা ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। তিনি তাঁর বক্তব্যে আগাগোড়া সিপিএমকে বিভিন্ন ইস্যুতে বিদ্ধ করলেন।  ব্রিগেডে রাশি রাশি মাথাকে সামনে দেখে তিনি বললেন, 'আমাদের শক্তির মাত্র একটা অংশই আসতে পেরেছে ব্রিগেডে' । 

' অন্যায়ের সামনে নত হয়নি এসইউসিআই'

১৩০ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া মঞ্চের সামনে থিকথিক করছিল সমর্থকদের মাথা ।  প্রভাস ঘোষ এদিন বলেন, 'অনেক বাম দল বক্রোক্তি করেছে। কখনও কোনও অন্যায়ের সামনে নত হয়নি এসইউসিআই। 'অনেকে বলেছিল এসইউসিআই কোনও দলই নয়। এই সমাবেশ সে সবের জবাব' 

সাড়ে তিন দশক পর ব্রিগেডে সভা করল SUCI । ৫ অগাস্টের এই সমাবেশ ঘিরে জেলায় জেলায় বহুদিন ধরে প্রচার চালিয়ে ছিল এই দল। প্রত্যাশা মতোই বিভিন্ন জায়গা থেকে আসলেন দলে সমর্থকরা। দলের প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর সমাপ্তিতে শনিবার ব্রিগেডে সমাবেশ হল। 

ব্রিগেডের মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আজ আরএসপি, ফরওয়ার্ড ব্লক ক্রমেই দুর্বল হচ্ছে, তাদের নেতারা জানেন। পশ্চিমবঙ্গে সিপিএম ৩৪ বছর সরকার চালিয়েছে। আজ তারা কংগ্রেসের হাত ধরেছে, একটা পীরকে ধর্মনিরপেক্ষ সাজিয়ে তাঁর হাত ধরেছে' । 

INDIA য় সিপিএমের যোগ নিয়ে কটাক্ষ

এর তিনি সরাসরি বিজেপি বিরোধী জোট INDIA য় সিপিএমের যোগ নিয়ে কটাক্ষ করেন। প্রভাস ঘোষ বলেন, 'এমন একটা জোটে সিপিএম গিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস আছে...এসইউসিআই আজও নিজের পায়ে দাঁড়িয়ে আছে'। 

২৫টি রাজ্য থেকে যোগ দেন নেতা-কর্মীরা

শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে SUCI (C) র সমর্থকরা ভিড় করেন ব্রিগেডে। হাওড়া স্টেশন থেকে একটি বড় মিছিল এগিয়ে আসে,  শিয়ালদা থেকে আসে আরও এক পদযাত্রা, সেন্ট্রাল অ্যাভিনিউ ও আলিপুরের উত্তীর্ণ থেকে একে একে মিছিল গুলি পৌঁছায় ব্রিগেডে। গত বছরের ৫ অগাস্ট দিল্লিতে শুরু হয়েছিল দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান। শনিবার ব্রিগেডে হল তার সমাপ্তি অনুষ্ঠান। ব্রিগেড সমাবেশে ২৫টি রাজ্য থেকে যোগ দেন নেতা ও কর্মীরা।                  
 

আরও পড়ুন :

শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন



সেরা শিরোনাম

West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget