এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee : শেষ হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব ভট্টাচার্য?

Buddhadeb Bhattacharjee Health : চিকিৎসকদের একাংশ চান, বুদ্ধদেব ভট্টাচার্যকে দ্রুত হসপিটাল কেয়ার থেকে হোম কেয়ারে পাঠাতে।

ঝিলম করঞ্জাই, কলকাতা : বুদ্ধদেব ভট্টাচার্যর ( Buddhadeb Bhattacharjee ) শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। এবার তাঁর অনুগামীদের অপেক্ষা কখন তিনি ছাড়া পাবেন হাসপাতাল থেকে। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে আর সংক্রমণ নেই। শনিবারই শেষ হচ্ছে তাঁর অ্যান্টিবায়োটিকের কোর্স। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডের আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বাড়ি পাঠানো নিয়ে সিদ্ধান্ত আজ 

হাসপাতাল সূত্রে খবর, রাইলস টিউব সমেত বুদ্ধবাবুকে কবে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো যায়, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। কারণ, ক্রমশ সুস্থ হয়ে ওঠা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেশিদিন হাসপাতালে রাখলে ফের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই চিকিৎসকদের একাংশ চান, বুদ্ধদেব ভট্টাচার্যকে দ্রুত হসপিটাল কেয়ার থেকে হোম কেয়ারে পাঠাতে। আজকের মেডিক্যাল বোর্ডের বৈঠকে থাকবেন সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু।   

শারীরিক অবস্থার উন্নতি অনেকটাই 

শুক্রবার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর ছিল,  শনিবার হাসপাতালে ভর্তির সময় প্রাক্তন মুখ্য়মন্ত্রী সি রিয়্যাকটিভ প্রোটিনের পরিমাণ ছিল সাড়ে ৩০০-র কাছাকাছি। শুক্রবারে তা ছিল প্রায় স্বাভাবিকের দোরগোড়ায়। এর থেকে চিকিৎসকরা মনে করেছেন, ফুসফুসের সংক্রমণ অনেকটাই কমেছে।  

অন্যদিকে, বুদ্ধবাবুর রক্ত পরীক্ষার ফলাফলে সব প্যারামিটারই প্রায় স্বাভাবিক। তিন দিন ধরেই কমছিল তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা, এদিন তা স্বাভাবিক। আগের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে। শুক্রবার, রাইলস টিউব খুলে মুখ দিয়ে সামান্য নরম খাবার খাওয়ানো হয় বুদ্ধবাবুকে। তবে এখনও বাইপ্যাপ ও রাইলস টিউব পুরোপুরি খোলা নিয়ে সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা।  

শনিবার ফের মেডিক্যাল বোর্ড বসার কথা ছিল। শনিবারেই শেষ হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যান্টি বায়োটিকের কোর্স। এর আগে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, তিনি সজাগ রয়েছে, চিকিৎসক ও যাঁরা তাঁকে দেখতে আসছেন, তাঁদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি।         

২০২১ -এর ১৮ মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে ছাড়া পান দোসরা জুন। ফের একবার, অসুস্থতাকে হারিয়ে তাঁর বাড়ি ফেরার অপেক্ষায় পরিবার, রাজনৈতিক সতীর্থ থেকে অনুরাগীরা। 
                      

আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget