এক্সপ্লোর

TMC: পরীক্ষা না দিয়েই কলেজে চাকরি সুজন চক্রবর্তীর স্ত্রী-র, নথি দেখিয়ে তোপ তৃণমূলের

Kunal Ghosh:কুণালের আরও দাবি, 'শ্বেতপত্র প্রকাশ করুন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।'

কলকাতা: চাকরিতে দুর্নীতির অভিযোগে সুজনের বিরুদ্ধে আরও আক্রমণ শানাল তৃণমূল। প্রথমে সুজনের বিরুদ্ধে চাকরির তদ্বির করার অভিযোগ। তারপর সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়েও তোপ তৃণমূলের।

সকাল ১১টা ৪২ মিনিটে কুণালের ট্যুইটে দিলীপ, শুভেন্দু, সুজনকে নিশানা করা হয়। তারপরেই বেলা ১২টা ৫ মিনিটে পার্থ হুঁশিয়ারি দেন, 'তদ্বির করেছিলেন দিলীপ, শুভেন্দু, সুজন।' তারপরে দুপুর ৩টা ১০মিনিটে সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরিতে দুর্নীতির অভিযোগে ট্যুইট তৃণমূলের। এদিন সিপিএম নেতার স্ত্রীর চাকরিতে দুর্নীতির অভিযোগে আক্রমণে নামে তৃণমূল কংগ্রেস। ট্যুইটে অভিযোগ করা হয়েছে, পরীক্ষা না দিয়েই দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি হয়েছে। পরীক্ষা না দিয়েই ৩৪ বছর চাকরি হয়েছে, সিপিএমের সীমাহীন ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে অভিযোগ। সুজনের স্ত্রী মিলি চক্রবর্তীর জয়েনিং লেটারের ছবি দিয়ে ট্যুইট তৃণমূলের। তারপরে সাংবাদিক বৈঠকে সুজন চক্রবর্তীর স্ত্রীকে চাকরি দেওয়ার চিঠি, তাঁকে নেওয়ার জন্য বোর্ডের রেজোলিউশন, সব দেখান কুণাল ঘোষ। নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন কুণাল। তাঁর তোপ, 'যাঁরা কাজ ছুড়ছে তারা কাচের ঘরে বসে ঢিল ছুড়ছে। গোটা নথি শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুকে পাঠানো হয়েছে। তদন্তের দাবি করা হয়েছে। সিপিএমের পদাধিকারীদের কোন আত্মীয় কোথায় চাকরি করেন তাঁরা আগে সেটা বলুন।'

কুণালের দাবি:
কুণালের আরও দাবি, 'শ্বেতপত্র প্রকাশ করুন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সমস্ত বিষয় আমরা তদন্তের জন্য শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছি। অয়নের বিরুদ্ধে তদন্ত ২০০২ থেকে শুরু হওয়া উচিত। এই জমানায় অন্যায় করলে, শাস্তি হোক, কিন্তু কাচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না। সিবিআই-ইডির তদন্তে বাম জমানাকেও যুক্ত করতে হবে। শিক্ষামন্ত্রীর কাছে তদন্তের জন্য অনুরোধ করব। কোথাও অন্যায় হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।' ক্ষমতা থাকলে প্রমাণ করুক, তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ সুজন চক্রবর্তীর 

কী বলেন পার্থ:      
এদিন আদালতের সামনে সংবাদমাধ্য়মের কাছে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন পার্থ। তিনি বলেন, 'যে সুজন, দিলীপ-শুভেন্দুরা বড় বড় কথা বলছেন তাঁরা দেখুন উত্তরবঙ্গে কী করছেন। CAG রিপোট পড়ুন। আমি বলেছিলাম আমি করতে পারব না। আমার কাছে এসেছিল সেখানেই আমি বলেছিলাম আমি নিয়োগ-কর্তা নই। আমি পারব না।'       

আরও পড়ুন: 'ভেবেছিলাম, কিছুই বলব না...আবার বলা শুরু করলাম', কী বললেন পার্থ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget