এক্সপ্লোর

Sujan Chakraborty: ‘মুকুল-শোভনের শরণাপন্ন হওয়া মমতার দুর্বলতারই লক্ষণ’, বললেন সুজন

Mamata Banerjee: বৃহস্পতিবার ভাইফোঁটায় মমতার কালীঘাটের বাড়িতে হাজির হন মুকুল এবং শোভন।

কলকাতা: দুর্নীতিতে নাম জড়িয়েছে হেভিওয়েট নেতাদের। নিত্য-নতুন বিতর্কে জড়িয়ে পড়ছে দল। সেই আবহেই ভাইফোঁটায় (Bhaiphonta) রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠল তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের (Kalighat) বাড়ি। কারণ পঞ্চায়েত নির্বাচনের আগে জল্পনা বাড়িয়ে সেখানে হাজির হয়েছেন দলের একদা হেভিওয়েট দুই নেতা, মুকুল রায় (Mukul Roy) এবং শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)। একেবারে গোড়ার দিক থেকে মমতার ছায়াসঙ্গী ছিলেন দুই নেতাই। মাঝে খানিক সময় বিজেপি-তে কাটিয়ে এসে ফের ফিরে এসেছেন বটগাছের ছায়ায়। তাতেই তৃণমূলে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিয়ে জল্পনা যখন তুঙ্গে, মমতাকে কার্যত সতর্কবার্তাই দিতে দেখা গেল সিপিএম-এর (CPM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty)। 

বৃহস্পতিবার ভাইফোঁটায় মমতার কালীঘাটের বাড়িতে হাজির হন মুকুল এবং শোভন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার দুয়ারে তাঁদের এই পদার্পণকে নেহাত কাকতালীয় ভাবতে একেবারেই রাজি নয় রাজনৈতিক মহল। সেই নিয়ে জল্পনার মধ্যেই এবিপি আনন্দে মুখ খোলেন সুজন। তিনি বলেন, ‘‘বিজেপি-র বিধায়ক হয়ে ফেরা মুকুল রায়ের গুরুত্ব তৃণমূলে ক্রমশ বাড়ছে। আজ ফোঁটা নিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোঁটা দিয়েছেন। তৃণমূলের অল পাওয়ারফুল নেতা শোভন চট্টোপাধ্যায় দল ছেড়ে বিজেপি-তে ঘোরাঘুরি করলেন। তাঁরও দেখছি শক্তি বাড়ছে। ভাইফোঁটা নিতে গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোঁটা দিতে আগ্রহীও হয়েছেন। মুকুল-শোভনের শরণাপন্ন হয়েছেন উনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতারই লক্ষণ। পুরনো যত আসবে, তাতে তৃণমূলের সর্বনাশ যে বাড়বে, সন্দেহ নেই।’’

আরও পড়ুন: Mukul Roy: আট বছর পর মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে হাজির মুকুল, পঞ্চায়েত নির্বাচনের আগে সক্রিয় হয়ে ওঠারই ইঙ্গিত!

তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য এর মধ্যে রাজনৈতিক সং‌যোগ দেখছেন না। তাঁর কথায়, ‘‘মমতাদি সকলের দিদি। মুকুলদা এবং শোভনদার সঙ্গে পুরনো সম্পর্ক মমতাদির। ভাইফোঁটার দিন তাঁরা গিয়ে থাকলে, কোথাও আপত্তির কিছু দেখছি না। তাঁরা যদি মমতাদির কাছে এসে আশীর্বাদ এবং ফোঁটা নেন, তা ব্যক্তিগত বিষয়। দিদির কাছে যে-ই যান না কেন, সকলকে স্বাগতয়। কেউ না হয় ছেড়ে গিয়ে পরিবারে ফিরে এসেছেন। ফিরে দিদির কাছে গেলে খুবই ভাল।’’

এ দিন কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা নিয়েই ব্যস্ত ছিলেনমমতা। আর সেখানে মুকুল এবং শোভনের পদার্পণই এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে ফের শিকড়ে ফিরেছেন মুকুল। কিন্তু দলে প্রত্যাবর্তন ঘটলেও, বাংলার রাজনীতিতে আগের সেই দাপট আর দেখা যায়নি তাঁর। বরং স্ত্রী-বিয়োগ, শারীরিক অসুস্থতার জেরে বেশ কিছু দিন অন্তরালেই ছিলেন মুকুল। তাতে ছেদ পড়ল এ দিন। প্রায় আট বছর পর মমতার কাছে ভাইফোঁটা নিতে গেলেন তিনি। কালীঘাট থেকে বেরনোর সময় শোভনের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। আর এই ছবি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূলে কি দানা বাঁধছে নতুন সমীকরণ? শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা? পঞ্চায়েত নির্বাচনের আগে কি মুকুল রায়কে ফের সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে? সময়ই কথা বলবে। 

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget